নির্বাচনে নিয়ে অভিনেত্রী চমকের উচ্ছ্বাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সকালেই ভোটকেন্দ্রে যান অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ভোট দেওয়ার পর তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। মাত্র ৫ মিনিটেই দিলেন ভোট অভিনেত্রী চমক।
ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, চমক গাড়িতে বসে হাসিমুখে আঙুলে ভোটের কালির চিহ্ন দেখাচ্ছেন। অন্য একটি ছবিতে তিনি ভোটকেন্দ্রের সামনে সাধারণ ভোটারদের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পোজ দেন।

পোস্টে তিনি লেখেন, “ভোটটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। সবাই পরিবার নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে।” অনেকে জানতে চেয়েছেন তিনি কোথায় ভোট দিয়েছেন, তবে তা প্রকাশ করেননি চমক।
আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ভোট দিলাম। আমার আঙ্গুলের কালিটা আমার পছন্দের চেয়েও বেশি। এবং দায়িত্ব। গণতন্ত্র তখনই কাজ করে যখন আমরা দেখাই। যখন আমরা চিন্তা করি। যখন আমরা বিচক্ষণতার সাথে নির্বাচন করি। আপনি যাকে সমর্থন করেন না কেন, আপনার ভবিষ্যৎ দেখতে চান তার জন্য ভোট দিন।আমরা যখন আমাদের দায়িত্ব পালন করি তখন আমাদের দেশ এগিয়ে যায়। শুভ ভোটদান সবাইকে। চলুন সঠিক নির্বাচন করা যাক। চলুন দায়িত্ব নিয়ে বাছাই করা যাক।’

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সারা দেশের মতো বিনোদন জগতেও বয়ে যায় উৎসবের হাওয়া। শোবিজ অঙ্গনের অনেক তারকাকেই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিতি দেখা গেছে।