Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

বর্ষা নীলা মার্কেটে

বর্ষা নীলা মার্কেটে

বর্ষা নীলা মার্কেটে : হাঁস খাওয়ার জন্য বিশেষ ভ্রমণ

সম্প্রতি এক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, মাঝে মাঝে রাতে তিনি তিনশ’ ফিটের নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। আর বেশি ভোর হয়ে গেলে নীলা মার্কেট বন্ধ হয়ে যায়, তখন তিনি যান গুলশানের হোটেল ওয়েস্টিনে। তার এই বক্তব্য রীতিমতো ঝড় তোলে দেশজুড়ে। শুরু হয় আলোচনা সমালোচনা।ব্যাপক তর্ক বিতর্কের সাথে নীলা মার্কেটের হাঁসের চাহিদাও যেন বেড়ে গেছে। সেই সূত্রধরেই এবার বর্ষা নীলা মার্কেটে ঘুরে হাঁস খাওয়ার পরিকল্পনা করেছেন। তার এই মজার অভিজ্ঞতা এবং ফুড ট্রিপ দর্শকদের কৌতূহল ও আনন্দ যোগাচ্ছে।

বর্ষা নীলা মার্কেটে

এক সাক্ষাৎকারে রাজধানী ঢাকার ৩০০ ফিটে অবস্থিত নীলা মার্কেটে হাঁসের মাংসের স্বাদ নিতে যাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। বর্ষার জানান, ‘আমি শুনেছি নীলা মার্কেটের হাঁসের মাংস বেশ মজার। আমি খুব শিগগিরই যাব। এটা নিয়ে খুব কথা হচ্ছে শুনতেছি। আমি সত্যি যাব হাঁসের মাংস খেতে।’

সাক্ষাৎকারে উঠে আসে স্বামী অনন্ত জলিলের প্রসঙ্গও। বর্ষা বলেন, ‘ও খুব বাঙালি ধাচের একটা ছেলে। যখন সে ডায়েট করে তখন ফুল ডায়েট করে। আবার যখন ডায়েট করে না তখন প্রতিদিনে একটু বাঙালি খাবার খেতেই হবে।’

এর আগে, বর্ষা ঘোষণা দিয়েছিলেন অভিনয় ছেড়ে দেবেন। তবে হাতে রয়েছে তার কয়েকটি ছবি। এগুলো শেষ করেই অভিনয় ছাড়বেন বলে জানান তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share