Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

এবার রূপালি পর্দায় আসছেন এ আর রহমান

এবার রূপালি পর্দায় আসছেন এ আর রহমান
এবার রূপালি পর্দায় আসছেন এ আর রহমান

নতুন খবরে সংগীতাঙ্গনে ব্যাপক আলোচনা

ভারতীয় সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র এ আর রহমান। এবার রূপালি পর্দায় আসছেন এ আর রহমান । সংগীতাঙ্গনে দীর্ঘদিন রাজত্ব করছেন। সংগীত পরিচালক হিসেবে অস্কার, ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার জিতেছেন। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেয়েছেন সম্মাননা ও স্বীকৃতি। খ্যাতিমান এই সংগীতশিল্পীর নতুন খবরে চমকে গেলেন ভক্তরা।  যা নিয়ে সংগীত মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

এবার রূপালি পর্দায় আসছেন এ আর রহমান
এ আর রহমান, ছবি: সংগৃহীত

‘মুনওয়াক’ সিনেমায় দিয়ে শুরু হচ্ছে অভিনয়

নতুন বছরে মুক্তি পেতে যাওয়া ‘মুনওয়াক’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখছেন তিনি। বছরের প্রথম দিনে এই খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মাঝে তৈরি হয়েছে কৌতূহল। গত বছর থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল, এক ভিন্ন অবতারে দেখা যাবে এ আর রহমানকে। এবার সিনেমায় তার অভিনয়ের খবর আসতে নিশ্চিত হওয়া গেল বিষয়টি।

কমেডি ঘরানার ‘মুনওয়াক’ সিনেমা পরিচালনা করছেন মনোজ এনএস। পরিচালকের বরাতে জানা গেছে, রহমান শুরুতেই ছবিটির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছিলেন। গান রেকর্ডিংয়ের পর তাকে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়। চরিত্রটি সম্পর্কে বিস্তারিত শুনে  তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান।

সিনেমায় রহমানকে কিছুটা ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ঘরানার এক পরিচালকের চরিত্রে দেখা যাবে। চরিত্রটি কাল্পনিক হলেও এতে গল্পের গুরুত্বপূর্ণ মোড় রয়েছে। শুটিং সেটে তাকে দারুণ প্রাণবন্ত ও সাবলীল অভিনয় করতে দেখা গেছে।

এবার রূপালি পর্দায় আসছেন এ আর রহমান
বাঁ থেকে প্রভুদেবা, মনোজ নির্মলা, এ আর রহমান, ছবি: সংগৃহীত

 মে মাসে মুক্তি পাচ্ছে ‘মুনওয়াক’ সিনেমা

সব মিলিয়ে এটি এমন এক চমক, যা দর্শকরা কখনও কল্পনা করেননি।  সব মিলিয়ে এটি এমন এক চমক, যা দর্শকরা কখনও কল্পনা করেননি। এতে রহমান-প্রভুদেবা জুটি ছাড়াও অভিনয় করছেন যোগী বাবু, আজু ভার্গিজ, অর্জুনসহ আরও অনেকে। ‘ মুনওয়াক’ মুক্তি পেতে চলেছে আগামী মে মাসে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share