Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

মুক্তির নবম দিনেই ‘টাইগার থ্রি’র ভরাডুবি

‘টাইগার থ্রি’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

১২ নভেম্বর মুক্তি প্রাপ্ত ‘টাইগার থ্রি’ প্রথম দিন রেকর্ড পরিমাণ আয় করলেও প্রথম সপ্তাহ না যেতেই ২০ নভেম্বর আয় কমে দাঁড়িয়েছে মাত্র ৬ কোটি রুপিতে। টিকিট বিক্রি ও দর্শক উপস্থিতি হল মালিকদেরও করেছে হতাশ। সিনেমার গল্প নিয়েও দেখা দিয়েছে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া।

মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি থিয়েটারের মালিক মনোজ দেসাই জানান, “সিনেমাটা ভালো না চলায় আমার মন খুব খারাপ। শুরুতে প্রেক্ষাগৃহ হাউসফুল থাকলেও পরে দর্শক সংখ্যা কমতে শুরু করে।”

তিনি আরও বলেন, “সিনেমার গল্পটা যিনি লিখেছেন, ঠিক কাজ করেননি। সিনেমায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাঁচাতে যান সালমান। এই ধরনের বিষয় আমাদের ভারতে কাজ করে না। তাই এই সিনেমা দর্শক সেভাবে টানতে পারছে না।”

নেট দুনিয়াতেও ‘টাইগার থ্রি’ গল্প, গ্রাফিক্সের কাজ আরও নানান প্রসঙ্গ নিয়ে দ্বিপাক্ষিক সমালোচনার যেন শেষই নেই। সিনেমাটি নিয়ে সবার উত্তেজনা ছিল শীর্ষে তবে মুক্তির পর দর্শকদের একাংশকে বেশ ভালোই হতাশ করেছে ‘টাইগার থ্রি’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share