Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

ওমর সানীর মতে বাজারের সবচেয়ে কম দামি জিনিস কোনটি?

ওমর সানী | ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে সচরাচরই নিজের মত প্রকাশ করে থাকেন অভিনেতা ওমর সানী। এবার তিনি জানালেন বাজারের সবচেয়ে কম দামি জিনিসের নাম।

৭ নভেম্বর সানী তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করে লিখেছেন, “বাজারে সবচেয়ে কম দামি জিনিসের নাম হচ্ছে, মানুষ।” কিছুদিন আগেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই নায়ক। আবারও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকেই তিনি ইঙ্গিত দিলেন তার স্ট্যাটাসের মাধ্যমে।

সমসাময়িক বিষয় নিয়ে সানীর স্ট্যাটাস সর্বদাই সাড়া ফেলে আসছে মানুষের মনে। এই স্ট্যাটাসেও তার ব্যতিক্রম ঘটেনি। পোস্টে একজনকে মন্তব্য করতে দেখা গেছে, “গরীবের খাবার ছিল আলুভর্তা ডাল ভাত, এখন আলুও কিনতে পারে না।” আরেকজন আবার লিখেছেন, “অধিকাংশ খেটে খাওয়া পরিশ্রমী মানুষের কথা বলেছেন বড়ভাই।”

অন্য একজন লিখেছেন, “সত্যিকারের মানুষ হিসাবে আপনি দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। কারণ আপনিই একমাত্র সিনেমা জগতের মানুষ যিনি কাউকে তেল না দিয়ে বাস্তবতা তুলে ধরেন। স্যালুট আপনাকে।”

প্রসঙ্গত, বর্তমানে ‘ডেডবডি’ সিনেমায় কাজ করছেন সানী। সেই ছবির শুটিং সেটে সাপের কামড় খেয়ে সম্প্রতি আহত হন তিনি। তবে দ্রুত সুস্থ হয়ে আবারও শুটিং শুরু করেন অভিনেতা। ওমর সানী ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন শ্যামল মওলা, রাশেদ মামুন অপু ও মিষ্টি জাহান প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share