Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

চলে গেলেন গিটারের শিক্ষক- সোলস ব্যান্ডের প্রাক্তন সদস্য রেলি পিনেরো

সোলস ব্যান্ডের সদস্যরা । ছবি: চিত্রালী

৬ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গিটারিস্ট রেলি পিনেরো। তিনি বাংলাদেশের অন্যতম ব্যান্ড সোলসের একজন সদস্য ও প্রাক্তন গিটারিস্ট ছিলেন।

সোলসের পঞ্চাশ বছর পূর্তির সংবাদ সম্মেলনে তাকে দেখা গিয়েছিল সোলসের প্রাক্তন ও বর্তমান সদস্যদের সাথে। সেখানে তিনি তার নানা ধরণের স্মৃতি উল্লেখ করেন সোলসকে নিয়ে। জানান, পার্থ বড়ুয়া ছিলেন তারই ছাত্র। সত্তর দশকে যখন তিনি পার্থ বড়ুয়াকে গিটার শেখাতেন, তখন ভাবেননি যে পার্থই একদিন হবেন সোলসের সদস্য।

বাংলাদেশের অন্যতম লিজেন্ডারি ব্যান্ড সোলসের সদস্য রেলি পিনেরো ছিলেন অনেক চেনা-পরিচিত গিটার তারকার শিক্ষক। নিভৃতে থাকা এই শিল্পীর শিল্পযাত্রা নীরবে হলেও তার শেখানো গিটারের ধ্বনি জয় করেছে কোটি কোটি সুরমুগ্ধ শ্রোতাকে।

তার এই চলে যাওয়াতে শোক প্রকাশ করেছেন সোলসের সকল সদস্যসহ ব্যান্ড জগতের অনেকেই। সোলসের সদস্য নাসিম আলী খান, মীর মাসুম জানিয়েছেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া। গীতিকার শহীদ মাহমুদ জঙ্গীও তার বন্ধু পিনেরোকে স্মরণ করে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

৭ নভেম্বর বিকালে পাথরঘাটা চার্চে তার অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

ক্ষ্যাপার দলের সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ তার এক পোস্টে লিখেছেন, “রেলি স্যার একবার বলেছিলেন, পৃথিবীর সব মিউজিশিয়ানরা বন্ধুর মত। সঙ্গীতের দুনিয়ায় কেউ ছোট বা বড় নয়। অনন্তলোকে ভাল থাকুন। ঈশ্বর আপনাকে স্বর্গবাসী করুক।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share