Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

স্থগিতের পর অবশেষে মুক্ত ‘যন্ত্রণা’

আদর আজাদের সাথে বামে মানসী প্রকৃতি ও ডানে সায়মা স্মৃতি । ছবি: সংগৃহীত

১০ নভেম্বর মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফের পরিচালনায় ‘যন্ত্রণা’। আব্দুল্লাহ জহির বাবুর ভালোবাসা ও অ্যাকশন গল্পে নির্মিত সিনেমাটির প্রযোজনায় থাকছে স্মার্ট মাল্টিমিডিয়া। ‘যন্ত্রণা’ দিয়ে প্রথমবার একসাথে পর্দায় দেখা যাবে আদর-প্রকৃতি জুটিকে।

নিজের প্রথম ছবি নিয়ে পরিচালক আরিফ বলেন, “প্রথমবার সিনেমা পরিচালনা করেছি, চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। আশা করি, ‘যন্ত্রণা’ সবার ভালো লাগবে। সবাই হলে এসে সিনেমাটি উপভোগ করবেন।”

আদর আজাদ জানান, “ভালোবাসার গল্পে নির্মিত সিনেমাটিতে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি তৈরি হয়েছে। আশা করছি, আমার আর প্রকৃতির রসায়ন দর্শকের ভালো লাগবে।”

সিনেমাটিতে আদর-প্রকৃতি ছাড়া আরো অভিনয় করেছেন, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, সায়মা স্মৃতি, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।

উল্লেখ্য, গেল ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। এমনকি প্রচারণার অংশ হিসেবে ছবির গান, পোস্টার, ট্রেলারও প্রকাশ করা হয়। কিন্তু ১৩ অক্টোবর থেকে প্রায় সব প্রেক্ষাগৃহে চলছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ এর দাপট। তাই ছবিটির প্রতি সম্মান জানিয়ে নিজেদের সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে নেয় ‘যন্ত্রণা’ টিম।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান
0
Share