Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১৫, ২০২৬

চমকে ভরপুর জন্মদিনের প্রস্তুতি শাহরুখের

শাহরুখ খান | ছবি: সংগৃহীত

২০২৩ সাল শাহরুখ খানের জন্য ভিন্ন রকমের একটি বছর। ‘পাঠান’ – ‘জাওয়ান’ দিয়ে মাতামাতির বছর। নিজের জীবনে ৫৮তম বছরে পা দেবার বছরও এটি।

তবে সাল যেটাই হোক, ২ নভেম্বর মানেই যেন তাই শাহরুখ দিবস।

এই দিন মানেই মান্নাতের সামনে জনসমুদ্র, শাহরুখের হাত মেলে দাঁড়ানো আর বিশেষ পার্টি। এ বছরের আয়োজন হতে চলেছে আরও বিশাল। সাথে থাকছে বিশেষ চমক। পিংক ভিলার সূত্রে, ২০২৩ সালের বলিউডের সবচেয়ে বড় বার্থডে পার্টির দিন ২ নভেম্বর।

২০২৩ সালে কেবল পার্টি নয়, জন্মদিনেই মুক্তি পাবে ‘ডাঙ্কি’র প্রথম ঝলক। ভক্তদের জন্য ২ নভেম্বর আয়োজিত বিশেষ ফ্যান-মিটে তাদের সাথেই টিজারটি দেখবেন শাহরুখ নিজেও। সূত্রের খবরে, একই দিনে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ‘জাওয়ান’। যেখানে সিনেমার দৈর্ঘ্য আরও ২০ মিনিট বাড়িয়ে দর্শকদের উপহার দেবেন নির্মাতারা।

মহামারির কারণে কয়েকটি জন্মদিন অনেকটা চুপচাপ কাটিয়েছেন শাহরুখ। তবে এবারের জন্মদিন অনেক বিশেষ। এই বছর তিনি পরপর দুটি অলটাইম ব্লকবাস্টার হিট ছবি ‘পাঠান’ ও ‘জাওয়ান’ দিয়েছেন। আবার প্রথম বারের মত কাজ করছেন রাজ কুমার হিরানি’র গল্পে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র – কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার
0
Share