Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

পার্ট টাইম সুইপার থেকে বর্তমানে ৭৭ কোটির মালিক

মাহিরা খান । ছবি: সংগৃহীত

পাকিস্তানের অতি জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। সম্প্রতি তার দ্বিতীয় বিয়ের জন্য এসেছেন শিরনামে। খুব একটা সহজ ছিল না মাহিরার জীবন। যুক্তরাষ্ট্রে নিজের পড়াশুনার খরচ চালাতে, লস অ্যাঞ্জেলেসে টয়লেট ও মেঝে পরিষ্কারের কাজও করেছিলেন তিনি।

২০২১ সালে এক সাক্ষাৎকারে মাহিরা বলেছিলেন, ‘আমাকে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। লস অ্যাঞ্জেলেসে থাকার সময় আমি টয়লেট পরিষ্কার করেছি, অনেক কঠিন সময় ছিল তখন। এমনও দিন গেছে এক ডলারের খাবার কিনে ভাইয়ের সঙ্গে ভাগ করে খেয়েছি।’

২০০৬ সালে নিজের ক্যারিয়ার শুরু করেন এই নায়িকা। কাজের প্রথম সুযোগ পান জনপ্রিয় পরিচালক শোয়েব মনসুরের ‘বল’ সিনেমায়। পরবর্তীতে টিভি সিরিয়াল ‘হাম সাফার’ থেকে পরিচিতি পেতে শুরু করেন এই অভিনেত্রী।

২০১৭ সালে রাহুল ঢোলাকিয়ার ‘রইস’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে কাজ করে সাড়া ফেলেন মাহিরা। এর পর আর ঘুরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন মাহিরা খান।

প্রতিটি ছবিতে প্রায় তিন থেকে পাঁচ লাখ রুপি পারিশ্রমিক নেন মাহিরা খান। সুত্রের মতে, বাংলাদেশি টাকায় মাহিরার সম্পদের বর্তমান মূল্যের পরিমাণ প্রায় ৭৭ কোটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share