Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

মুক্তি পাচ্ছে অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’

অরুণা বিশ্বাস

অরুণা বিশ্বাসের পরিচালনা, প্রযোজনা ও চিত্রনাট্যে নির্মিত  চলচ্চিত্র ‘অসম্ভব’ ২০ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। ২০২০-২০২১ সালের সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি পূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে নিয়ে আসার কথা গণমাধ্যমে জানিয়েছেন একসময়ের জনপ্রিয় এ অভিনেত্রী।

সিনেমাটির জন্য ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেলেও নির্ধারিত বাজেটের বেশিই চলচ্চিত্রটি নির্মাণে ব্যয় করেছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন গুণী এ  শিল্পী।

তবে ছবিটি নির্মাণের জন্য নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের দেওয়া বাজেট অতিক্রম করলেও শিল্পী হিসেবে যাতে নিজের অতৃপ্তি না থেকে যায়, তার পুরোপুরি চেষ্টা করেছেন নায়িকা।  

ছবিটির জন্য গান লিখেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। অতুল প্রসাদের লেখা ‘মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা’ গানটিও চলচ্চিত্রটিতে দেখতে পাবে দর্শক।  

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুনা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাস, আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদ- এর মত তারকারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share