Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

সৃজিতের পর এবার প্রসূনের সাথে চঞ্চল

চঞ্চল চৌধুরী ও প্রসূন চট্টোপাধ্যায় (বাম থেকে)

কলকাতার খ্যাতিমান পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের সাথে একই ফ্রেমে ধরা দিলেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

৩ জুলাই নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলে চঞ্চলের সাথে একটি ছবি শেয়ার করেন প্রসূন। দুই বাংলার শিল্পী একসাথে নজর আসবেন তা খুবই স্বাভাবিক। কিন্তু ভক্তদের মনে কৌতূহল জেগেছে ছবিটির ক্যাপশন দেখে।

প্রসূন চঞ্চলের সাথে তোলা ছবিটির ক্যাপশনে লিখেছেন, “এবার তাহলে এক নতুন পদ রান্না করা যাক!”

ছবিটির ক্যাপশন দেখেই জোর গুঞ্জন শুরু হয়েছে তাদের নতুন প্রজেক্ট নিয়ে। তবে কি বাংলাদেশি তারকাকে ‘পদাতিক’-এর পর ফের দেখা যাবে পশ্চিমবঙ্গের বড় পর্দায়?

এ নিয়ে ধোঁয়াশাই রয়ে গেছে। কারণ এ নিয়ে কোন বক্তব্য দেননি ‘দোস্তজী’ নির্মাতা।

কিছুদিন আগে দর্শকদের সামনে মৃণাল সেন হয়ে ধরা দিয়েছিলেন চঞ্চল চৌধুরী। তার লুকে বেশ উচ্ছ্বসিত ছিলেন অনুরাগীরা। মৃণাল সেনের পর কোন চরিত্রে বড় পর্দা কাঁপাবেন অভিনেতা? এই প্রশ্নের উত্তর খুঁজতে উদগ্রীব হয়ে আছেন চঞ্চল ভক্তরা। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share