Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ১৪, ২০২৬

বিটিএসের জিমিনকে গিটার উপহার দিলেন রায়ান গসলিং

রায়ান গসলিং ও জিমিন (বাম থেকে)

বিটিএসের জিমিন পার্ককে গিটার উপহার দিয়েছেন হলিউড অভিনেতা রায়ান গসলিং।

কিন্তু  দক্ষিণ কোরিয়ার এই গায়ককে হঠাৎ গিটার কেন উপহার দিলেন রায়ান?

নিজের ছবি ‘বার্বি’তে কেনের ভূমিকায় অভিনয় করছেন রায়ান। বার্বিল্যান্ডের  বাসিন্দা কেন।আর বার্বিল্যান্ডের একটা নিয়ম হচ্ছে এক কেন আরেক কেনের স্টাইলের অনুকরণ করতে পারবে না। আর যদি করে ফেলে তাহলে অন্য কেনকে নিজের সবচেয়ে মূল্যবান বস্তু উপহার হিসেবে দিতে হবে তাকে।

 জিমিনের কোন স্টাইল কপি করেছেন রায়ান?

জিমিন তার ‘পারমিশন টু ডান্স’ মিউজিক ভিডিওতে যেই পোশাক পড়েছিলেন, হলিউড তারকা তার ‘বার্বি’ সিনেমাতে ঠিক একই পোশাক পড়ে বড় পর্দায় হাজির হয়েছেন। আর তাই বার্বিল্যান্ডের নিয়ম অনুযায়ী নিজের চরিত্র কেনের সবচেয়ে মূল্যবান সম্পদ গিটার জিমিনকে উপহার হিসেবে দিয়ে দিলেন রায়ান।

২০ জুলাই সোশ্যাল মিডিয়াতে জিমিনের উদ্দেশ্যে একটা পোস্টও করেছেন ‘দ্য নোটবুক’খ্যাত তারকা। রায়ানের অভিনীত ‘বার্বি’ সিনেমা ২১ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তির কথা রয়েছে। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুক্তির দিনেই প্রশংসায় ভাসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’

রাজনৈতিক স্যাটায়ারধর্মী সিনেমা রাজনৈতিক স্যাটায়ারধর্মী চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ মুক্তির প্রথম…
‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’

কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দিচ্ছে চরকি

চরকি কার্নিভ্যালে সম্মানিত কারিনা তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকালপ্রয়াণে গভীর শোক নেমে…
কারিনা কায়সার
0
Share