Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১৫, ২০২৬

লুকিয়ে ঢাকায় পরিবারসহ সিনেমা দেখলেন ইধিকা

ইধিকা পাল

নিজের পরিচয় গোপন রেখে ঢাকায় ‘প্রিয়তমা’ দেখলেন ইধিকা পাল। ২২  জুলাই ঢাকার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির  সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের শো  সপরিবারে উপভোগ করেন অভিনেত্রী।

বিষয়টি ইধিকা নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলের মাধ্যমে তার অনুরাগীদের সাথে শেয়ারও করেন। গোলাপি শাড়ি পরিহিত অবস্থায় ‘প্রিয়তমা’র পোস্টারের সামনে দাঁড়িয়ে তোলা  একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি।   ছবিটিতে মাস্ক পড়ে নিজের পরিচয় আড়াল করার চেষ্টাও  করেন নায়িকা।  নিজের অভিনীত প্রথম  চলচ্চিত্রটি সবার চোখ ফাঁকি দিয়ে দর্শকদের সাথে দেখার উচ্ছ্বাস  ছবির ক্যাপশনের মাধ্যমে  প্রকাশ করেন ইধিকা।

২৪ জুলাই দুপুরে পোস্ট করা অভিনেত্রীর  ফেসবুক স্ট্যাটাসটিতে মুহূর্তের মধ্যেই লাইক কমেন্টে ভরিয়ে দেন নায়িকার অনুরাগীরা।

ইধিকার বাংলাদেশে এসে ছবি দেখার ব্যাপারে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন ছবির পরিচালক হিমেল আশরাফ। পরিচালক জানান, ভারতে মুক্তি দিতে না পারায় বাংলাদেশে এসে সপরিবারে ‘প্রিয়তমা’ উপভোগ করেছেন কলকাতার ইধিকা পাল।  

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমাটিতে ‘ইতি’ চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। মুক্তির মাত্র তিন সপ্তাহের মধ্যেই  প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি করেছে শাকিব খান অভিনীত সিনেমাটি।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share