Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সুরূপা গুহ’র মৃত্যু রহস্য নিয়ে হাজির হতে যাচ্ছেন আরিফিন শুভ

আরিফিন শুভ

অরিন্দম শীলের নতুন ওয়েব সিরিজ ‘উনিশে এপ্রিল’ নিয়ে  দর্শকদের সামনে হাজির হবেন আরিফিন শুভ।

৩০ জুলাই সিরিজটির  পরিচালক  অরিন্দম শীলের সাথে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে সিরিজটি নিয়ে অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে দেন নায়ক।  

১৯৭৬ সালের ১৯ শে এপ্রিল  কলকাতায় সুরুপা গুহ’র মৃত্যুর পর তার স্বামী ও কলকাতার নামজাদা স্কুলের মালিক ইন্দ্রনাথ গুহকে দোষী  ভাবা হলেও নিজের ক্ষমতার বদৌলতে পার পেয়ে যান ইন্দ্রনাথ।

আর এই ইন্দ্রনাথের চরিত্রেই অভিনয় করতে যাচ্ছেন শুভ।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আট পর্বের সিরিজটির জন্য টানা  ২০ দিন কলকাতায়  শুটিং করে দেশে ফিরেছেন নায়ক।

  পরিচালক অরিন্দম শীলের সাথে  ২০১৮ সালে ‘বালি ঘর’-এ অভিনয়ের কথা থাকলেও দিনের আলো দেখেনি সিনেমাটি।

পাঁচ বছর পর নির্মাতার ওয়েব সিরিজের মাধ্যমেই  পশ্চিমবঙ্গের ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটতে যাচ্ছে শুভ’র।

শোনা যাচ্ছে ওয়েব সিরিজটিতে অভিনয়ের জন্য অন্য একটি সিনেমার কাজ পিছিয়ে শিডিউল দিয়েছিলেন নায়ক।

তবে কবে আসবে আরিফিন শুভ’র ওয়েব সিরিজ?

আগস্ট মাসেই ওটিটি প্ল্যাটফর্মে ‘উনিশে এপ্রিল’ সিরিজটির  মুক্তির কথা রয়েছে ।  সিরিজটিতে আরিফিন শুভ ছাড়াও দেখা যাবে অরুণিমা ঘোষ ও সৌরসেনীকে। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share