Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

‘জাওয়ান’ সিনেমার শুটিংয়ে উপকৃত হলেন যারা

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান | ছবি: ফেসবুক

৩০ আগস্ট অনুষ্ঠিত হয় ‘জাওয়ান’ সিনেমার গ্র্যান্ড মিউজিক রিলিজ অনুষ্ঠান। যেখানে মধ্যমণি হিসেবে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেই অনুষ্ঠানেই সিনেমাটির শিল্প নির্দেশক মুথুরাজ হতে জানা যায় একটি অজানা তথ্য! 

মুথুরাজ জানান, ‘জাওয়ান’ সিনেমার শুটিংয়ে নাকি উপকৃত হয়েছেন চেন্নাইয়ের অনেক অনেক পরিবার। সংখ্যা গুনলে যা দাঁড়ায় ৩ হাজারেরও বেশি। এই নির্দেশকের ভাষ্যমতে, “সিনেমার সেট মুম্বাইয়েও ফেলা যেত, কিন্তু শাহরুখ আসেন চেন্নাইয়ে শুটিংয়ে। ‘জাওয়ান’-এর শুটিং হয় ১৫০ দিনের মতো। যার মধ্যে ৩০ দিন শুটিংয়ে অংশ নেন শাহরুখ। এর ফলে চেন্নাইয়ের প্রায় ৩ হাজার পরিবার উপকৃত হয়েছে। বলিউড বাদশাহর প্রতি কৃতজ্ঞতা।”

দক্ষিণ ভারতেও যে শাহরুখকে নিয়ে কি পরিমাণ ক্রেজ, তা ‘জাওয়ান’ সিনেমার শুটিংয়ের সময় থেকে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। ট্রেইলার ও গ্র্যান্ড মিউজিক রিলিজের অনুষ্ঠানেও দেখা গেছে তা ভালমতোই। সেখানে শ্রী সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে ছিল না তিল ধারণের জায়গা টুকুও। বাহিরেও ব্যানার হাতে শাহরুখের নাম নিয়ে ভক্তদেরকে দেখা গেছে চিৎকার করতে।

উল্লেখ্য যে, ‘জাওয়ান’ সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে চেন্নাইয়ে। একটানা ৩০ দিন সেখানে শুটিং করেন কিং খান। এই কারণে পরিচালক অ্যাটলিও তাকে ধন্যবাদ জানিয়ে বলেন শাহরুখকে ‘প্রকৃত রাজা’ বলে সম্বোধন করেন। কারণ অন্তত ৩ হাজার পরিবারের ভাতের জোগান হয় সেই শুটের কারণে। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে
0
Share