Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

হিমেল আশরাফকে গাড়ি উপহার দিলেন আরশাদ আদনান

হিমেল আশরাফ, উপহারের গাড়ি এবং আরশাদ আদনান (বাম থেকে)

‘প্রিয়তমা’র সাফল্যের জন্য হিমেল আশরাফকে গাড়ি উপহার দিয়েছেন ছবিটির প্রযোজক আরশাদ আদনান।

২২ আগস্ট নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলে গাড়ির ছবিটি শেয়ার করে আরশাদ আদনানকে ধন্যবাদও জানান নির্মাতা।

গাড়িটি উপহার দেওয়া প্রসঙ্গে আরশাদ আদনান জানান, পরিচালকের সাথে তার সম্পর্ক পারিশ্রমিকের উর্ধ্বে। তাই নির্মাতাকে ভালোবাসার নিদর্শন হিসেবেই গাড়িটি উপহার দিয়েছেন ‘প্রিয়তমা’খ্যাত প্রযোজক।

প্রসঙ্গত, হিমেলের দ্বিতীয় ছবি ‘প্রিয়তমা’ ছাড়াও তার প্রথম ছবি ‘সুলতানা বিবিয়ানা’ ও প্রযোজনা করেছিলেন আরশাদ আদনান। তাছাড়া, হিমেল-আরশাদ জুটি  ২০২৪ সালের ঈদ-উল ফিতরে ‘রাজকুমার’ নিয়ে হাজির হতে যাচ্ছেন রুপালি পর্দায়।

মুক্তির ৮ সপ্তাহ পরেও দেশের প্রায় ৩৬টি প্রেক্ষাগৃহে এখনও সমান দাপটে চলছে  ‘প্রিয়তমা’ সিনেমাটি । ছবিটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবী- এর মত তারকারা। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share