Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

মীর শাহরিয়ার মাসুমের বয়ানে সোলসের টিকে থাকার রহস্য

৫০ বছরে সোলস ব্যান্ডে বাজিয়েছেন এমন মুখ অসংখ্য! আইয়ুব বাচ্চু থেকে নকীব খান, পিলু খান থেকে তপন চৌধুরী হয়ে আজ সোলসের হাল ধরেছেন পার্থ বড়ুয়া, নাসিম আলী খান, মারুফ হাসান রিয়েল, মীর শাহরিয়ার মাসুম এবং আহসানুর রহমান আশিক! এত বছর পরেও সোলস টিকে আছে সগৌরবে! কী সেই রহস্য? জানালেন মীর মাসুম নামে পরিচিত সোলসের কীবোর্ড প্লেয়ার। দর্শকদের ভালোবাসা পেয়েই এতদূর আসা। সামনের পথ পাড়ি দেয়াও হবে তাদের সহযোগিতায়। তাই দর্শকদেরই দেয়া হয়েছে তিনটি থেকে যেকোন একটি লোগো বাছাই করার দায়িত্ব। ইতিমধ্যেই লোগো তিনটি ভোটিংয়ের জন্য সোলসের অফিসিয়াল পেইজ ও পার্থ বড়ুয়ার ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বেশি ভোট পাওয়া লোগোটিই হবে ৫০ বছর পূর্তির উৎসবের লোগো। রজতজয়ন্তীতে সোলস অনুরাগীদের কাছ থেকে নতুন গানও আহবান করেছে । সেখান থেকেই সেরা ১০টি গান বাছাই করা হবে। পরবর্তীকালে এই গানগুলো হবে উৎসবের অংশ। [email protected] ইমেইলে গান পাঠানোর জন্য আহবান করা হয়েছে। আর তা পাঠানোর শেষ সময় ১৫ জুলাই ২০২৩। হাফ সেঞ্চুরি করা দলটির নানা ধাপের পরে এখন পর্যন্ত হাল ধরে আছেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share