Tuesday, November 24, 2026

মৃত্যুবার্ষিকীতে বাবা ধর্মেন্দ্রর স্মৃতিতে আবেগঘন এশা দেওল

GTA 6 – ভিডিও গেম, নাকি গোটা বিশ্বের নতুন উন্মাদনা? 

November 23, 2026

ব্যাচেলর পয়েন্ট ১ – ১২৮ পর্বের রিভিউ

November 23, 2026

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026

আজ বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের আজকের দিনে ৮৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। বাবার স্মৃতিতে আবেগঘন হয়ে উঠেছেন মেয়ে এশা দেওল। বাবার শেখানো জীবনের পাঠ আর ভালোবাসার নানা স্মৃতি তুলে ধরেছেন তিনি।

এশা জানিয়েছেন, বাবা প্রথমে চাননি মেয়েরা ছবির জগতে আসুক। তার ইচ্ছা ছিল মেয়েরা শান্ত জীবন কাটাক, বিয়ে করে সংসারী হোক। কিন্তু অভিনয়ের টানে এশা ধীরে ধীরে বাবাকে রাজি করান। সম্মতি দেওয়ার পর ধর্মেন্দ্র মেয়েকে একটি কথাই বলেছিলেন, মন দিয়ে কাজ করবে, আর নিজের সম্মান ও মর্যাদা সব সময় রক্ষা করবে। এশার ভাষায়, বাবার সেই কথাই আজও তাকে পথ দেখায়।

বাবার সৃজনশীল দিকের কথাও তুলে ধরেছেন এশা। খামারবাড়িতে ঝরে পড়া গাছের কাঠ দিয়ে আসবাব আর সাজসজ্জার জিনিস বানাতে ভালোবাসতেন ধর্মেন্দ্র। নিজের হাতে বানানো সুন্দর সুন্দর লণ্ঠন মেয়েকে উপহার দিয়ে বলতেন, এগুলো তোমার ঘরে খুব মানাবে। সেই লণ্ঠনই পরে এশার ইন্টেরিয়র ডিজাইন উদ্যোগের লোগোর অনুপ্রেরণা হয়ে ওঠে।

সম্প্রতি নিজের আসন্ন ছবি ‘প্রতাপ’-এর পোস্টারে নামের পাশে ‘এশা ধর্মেন্দ্র দেওল’ লেখা দেখেও আবেগে ভেসেছেন তিনি। এক সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে এশা বলেছেন, বাবা কোথাও যাননি, তিনি সঙ্গেই আছেন। তার আশীর্বাদ সব সময় পথ দেখায়, প্রতিদিনই তা অনুভব করেন তিনি। বাবার পুরোনো ছবি আর ভিডিও দেখতে এখন আরও বেশি ভালো লাগে তার। এমন মানুষ আর কখনো হবে না বলেও জানান তিনি।

ধর্মেন্দ্রর ছয় দশকের যাত্রা

ধর্মেন্দ্রর জন্ম ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের নাসরালিতে, পুরো নাম ধর্ম সিং দেওল। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ ছবি দিয়ে শুরু হয় তার অভিনয়জীবন। ১৯৬৬ সালে ‘ফুল অর পাথর’ তাকে পৌঁছে দেয় তারকাখ্যাতির দোরগোড়ায়।

‘শোলে’ ছবির বীরু চরিত্র তাকে করে তোলে প্রজন্মের প্রিয় মুখ। ‘চুপকে চুপকে’, ‘ধরম বীর’, ‘সত্যকাম’, ‘মেরা গাঁও মেরা দেশ’-এর মতো ছবিতে ছয় দশকের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ৩০০-র বেশি ছবিতে। অ্যাকশন ছবির নায়ক হিসেবে ভক্তদের কাছে তিনি পেয়েছিলেন ‘হি-ম্যান’ খেতাব।

মৃত্যুবার্ষিকীতে বাবা ধর্মেন্দ্রর স্মৃতিতে আবেগঘন এশা দেওল

২০১২ সালে তিনি পান পদ্মভূষণ সম্মাননা। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছিলেন বিকানের থেকে নির্বাচিত লোকসভা সদস্য। শেষ বয়সেও পর্দায় সরব ছিলেন তিনি। ২০২৩ সালে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ও ২০২৪ সালে ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে দেখা গেছে তাকে।

পরিবারের দিক থেকে প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে তার চার সন্তান সানি দেওল, ববি দেওল, বিজেতা দেওল ও অজিতা দেওল। ১৯৮০ সালে তিনি বিয়ে করেন অভিনেত্রী হেমা মালিনীকে। তাদের দুই মেয়ে এশা দেওল ও অহনা দেওল।

মৃত্যুবার্ষিকীতে স্বামীকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন হেমা মালিনীও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, একটা বছর কেটে গেলেও তার শোকের তীব্রতা একটুও কমেনি। ধর্মেন্দ্র তার কাছে শুধু স্বামী ছিলেন না, ছিলেন বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক, ছিলেন তার সবকিছু। তাকে ছাড়া জীবনটা শূন্য লাগে বলেও লিখেছেন তিনি। পোস্টের সঙ্গে ভাগ করে নিয়েছেন দুজনের একগুচ্ছ পুরোনো ছবি।

মৃত্যুবার্ষিকীতে বাবা ধর্মেন্দ্রর স্মৃতিতে আবেগঘন এশা দেওল

অভিনেতা জ্যাকি শ্রফও ভিডিও মোন্টাজ বানিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ধর্মেন্দ্রকে। নানা সময়ের ছবি আর মুহূর্ত জুড়ে দেওয়া সেই ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, সব সময় আমাদের হৃদয়ে থাকবেন ধর্মেন্দ্র।

মৃত্যুর এক বছর পরেও ভক্তদের ভালোবাসায় অমলিন ধর্মেন্দ্র। পর্দার ‘হি-ম্যান’ বেঁচে আছেন তার শত শত ছবিতে, আর প্রিয়জনদের স্মৃতিতে।

Share

Read more

Local News