Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুলাই ৪, ২০২৬

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা
কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী নিয়ে খায়রুল বাসারের খোঁচা

আর্জেন্টিনার জয় বিশ্বকাপের আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচের জন্ম দিয়েছে। কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই শেষে জয় তুলে নেয় লিওনেল মেসির দল। ম্যাচজুড়ে মেসির পারফরম্যান্স যেমন আলোচনায় ছিল, তেমনি কেপ ভার্দের দুর্দান্ত লড়াইও প্রশংসা কুড়িয়েছে। ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার জয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের অনেক তারকা।

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা
অভিনেতা খায়রুল বাসার, ছবি: সংগৃহীত

অভিনেতা খায়রুল বাসার ভাইরাল হওয়া এক তান্ত্রিকের পূর্বাভাসের প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘পাউডার তান্ত্রিকের তন্ত্রমন্ত্র কাজ করেনি! পাউডারে ফুঁ দেওয়া তান্ত্রিকদের কথায় স্বপ্ন দেখবেন না, প্রতারিত হবেন না।’

আর্জেন্টিনার জয় নিয়ে তিনি আরও লেখেন, ‘ফাইনাল দেখা লাগবে? কী দারুণ একটা লড়াই হলো! কেপ ভার্দের জন্য আফসোস হচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে না হলে তন্ত্রমন্ত্র পড়ে কেপ ভার্দেকে রেখে দিতাম। চাইতাম বাকি তারকাখচিত দলগুলো একবার করে তাদের মুখোমুখি হোক। দুর্দান্ত কেপ ভার্দে! শুভকামনা তোমাদের জন্য। অভিনন্দন আর্জেন্টিনা।’

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা
নির্মাতা কচি খন্দকার, ছবি: সংগৃহীত

কেপ ভার্দের প্রশংসায় ইরফান ও কচি খন্দকার

আর্জেন্টিনার জয় নিয়ে অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘কোনো কথা হবে না, স্যালুট কেপ ভার্দে। তারপর বলো, পেনাল্টি থেকে মেসির এই গোলটা কেমন লাগল।’

নির্মাতা কচি খন্দকারের ভাষায়, ‘এই রকম শ্বাসরুদ্ধকর ম্যাচ নেওয়া যায় না। শেষ দিকে বীর কেপ ভার্দের আক্রমণে ছন্নছাড়া আর্জেন্টিনাকে দেখে কান্না পাচ্ছিল। ভাগ্য সুপ্রসন্ন বলে আর্জেন্টিনার জয়।’

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা
অভিনেতা তৌসিফ মাহবুব, ছবি: সংগৃহীত

১৩ মিনিটি শ্বাস আটকে থাকতে পারি: তৌসিফ

আর্জেন্টিনার জয় নিয়ে অভিনেতা তৌসিফ মাহবুব মজার ছলে লিখেছেন, ‘আজকে জানলাম ১৩ মিনিট শ্বাস আটকে রেখেও আমি বেঁচে থাকতে পারি।’

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি, ছবি: সংগৃহীত

হিমির শুভকামনা, সঙ্গে পেনাল্টিরও বিশেষ আবেদ

অন্যদিকে ব্রাজিলের সমর্থক হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি আর্জেন্টিনার জার্সি পরা নিজের একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি লেখেন, ‘আর্জেন্টিনার জন্য শুভকামনা! ফিফা যাতে তাদের খেলাটা সহজ করে দেয়। বেশি বেশি ফ্রি-কিক আর পেনাল্টি দেয়।’

তবে হিমির এই মন্তব্যের নিচে অনেকেই মনে করিয়ে দিয়েছেন, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে জয় পেলেও আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত বেশ চাপের মধ্য দিয়েই খেলতে হয়েছে।

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা
চিত্রনায়িকা পূর্ণিমা, ছবি: ফেসবুক থেকে

লিওনেল মেসিকে নিয়ে পূর্ণিমার আবেগ পোস্ট

বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। নিজের ফেসবুক পোস্টে এক কাপ কফির ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘বিজয়ের হাসির সঙ্গে এক কাপ কফি… অভিনন্দন আর্জেন্টিনা দল।’

পোস্টের শেষ অংশে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির প্রতিও আলাদা ভালোবাসা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘মেসি, তুমি সবসময়ই আমাদের কাছে বিশেষ।’ পোস্টটি প্রকাশের পর তা ভক্তদের মধ্যেও সাড়া ফেলেছে।

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা
অহনা রহমান, ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

আর্জেন্টিনার পতাকার রঙে সেজে অহনার উচ্ছ্বাস

আর্জেন্টিনার পতাকার রঙের সঙ্গে মিল রেখে পোশাক পরে নিজের ফেসবুক ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী অহনা রহমান। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে আর্জেন্টিনার প্রথম গোলের আনন্দ প্রকাশ করেন এই অভিনেত্রী।

অহনা লেখেন, ‘হ্যালো আর্জেন্টিনা। প্রথম গোল।’এরপরই একাধিকবার লিখেছেন, ‘মেসি, মেসি, মেসি।’ তার পোস্টে ফুটে ওঠে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি তার উচ্ছ্বাস।

অহনার এই পোস্ট প্রকাশের পর ভক্তরাও মন্তব্যের ঘরে আর্জেন্টিনার জয় উদযাপন করেন। অনেকেই অভিনেত্রীর পোশাকের সঙ্গে আর্জেন্টিনার পতাকার রঙের মিল নিয়েও প্রশংসা করেন।

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা
অভিনেত্রী নাদিয়া আহমেদ, ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

আর্জেন্টিনা জিতলেও নাদিয়ার মন জিতল কেপ ভার্দে

আর্জেন্টিনার জয় এর আনন্দের মধ্যেও কেপ ভার্দের লড়াইকে আলাদা করে প্রশংসা করেছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। ম্যাচ শেষে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, আর্জেন্টিনা জিতলেও তার মন জিতেছে কেপ ভার্দে। বিশেষ করে দলটির অধিনায়ক ও গোলরক্ষক ভজিনহোর পারফরম্যান্স তাকে মুগ্ধ করেছে।

নাদিয়া আরও উল্লেখ করেন, ১৫ জুন স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচেই ড্র করে কেপ ভার্দে নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছিল। আগামী বিশ্বকাপে দলটি আরও শক্তিশালী হয়ে ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

একই পোস্টে আর্জেন্টিনার রাউন্ড ষোলো নিশ্চিত হওয়ায় অভিনন্দন জানান এই অভিনেত্রী। মেসির করা গোলকে ‘বরাবরের মতো অসাধারণ’ বলে মন্তব্য করে তিনি লেখেন, ‘শেষ হাসি প্রিয় আর্জেন্টিনার।’

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খানের তৃতীয় বিয়েতে অতিথি দুই প্রাক্তন স্ত্রী

আমির খানের বিয়ে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের…
আমির খান

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

শিল্পী সমিতিতে দৃষ্টান্ত স্থাপন করতে চান শিবা শানু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষে নতুন নেতৃত্ব…
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

আলফা সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, হৃতিকের ক্যামিও

অ্যাকশন, শর্বরীর অভিনয় ও হৃতিকে মুগ্ধ দর্শক আলফা সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।…
আলফা সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, হৃতিকের ক্যামিও
0
Share