Monday, November 23, 2026

লোপেজের গলায় ১৪৫ কোটির হার – পাহারায় চারজন

GTA 6 – ভিডিও গেম, নাকি গোটা বিশ্বের নতুন উন্মাদনা? 

November 23, 2026

ব্যাচেলর পয়েন্ট ১ – ১২৮ পর্বের রিভিউ

November 23, 2026

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026

লস অ্যাঞ্জেলেসে নিজের কনসার্ট চলচ্চিত্র ‘দ্য জে-লো শো: লাইভ ইন লাস ভেগাস’-এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন মার্কিন পপতারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। তবে সেদিন আলোচনার কেন্দ্রে তিনি একা নন, তাঁর গলায় ঝুলতে থাকা হীরার হারটিও। ১৮৬ ক্যারেটের এই হারের আনুমানিক মূল্য প্রায় ১৪৫ কোটি টাকা। আর এত দামি গয়নার পাহারায় নিয়োজিত ছিলেন চারজন নিরাপত্তাকর্মী।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে প্যারামাউন্ট স্টুডিওতে আয়োজিত প্রিমিয়ারে ইতালীয় ফ্যাশন হাউস ডলচে অ্যান্ড গাবানার সাজে হাজির হন ৫৭ বছর বয়সী এই তারকা। পরনে ছিল শ্যান্টিলি লেসের গাউন, তার ওপর সাটিনের শাল-কোট। কিন্তু পুরো সাজ ছাপিয়ে সবার চোখ আটকে যায় তাঁর গলার হারে।

লোপেজের গলায় ১৪৫ কোটির হার - পাহারায় চারজন

লোপেজের গলায় সিসিলিয়া হার

ডলচে অ্যান্ড গাবানার আলতা জিওইলেরিয়া সংগ্রহের এই হারের নাম ‘সিসিলিয়া’। হারটির মাঝখানে বসানো রয়েছে নাশপাতি আকৃতির বিশাল একটি হলুদ হীরা, যার ওজন প্রায় ১১০ ক্যারেট। চারপাশে ছোট ছোট হীরা মিলিয়ে পুরো হারটির ওজন দাঁড়ায় ১৮৬ ক্যারেট। মিলিয়ে দেওয়া হয়েছিল একই রকম হলুদ হীরার কানের দুলও।

প্রিমিয়ারের লালগালিচায় ভ্যারাইটির সাংবাদিক মার্ক ম্যালকিনকে লোপেজ নিজেই জানান, হারটির চারপাশে নিরাপত্তাব্যবস্থা রয়েছে, সবাই শুধু হারটির দিকেই নজর রাখছেন। চারজনের এই নিরাপত্তা দলে ছিলেন দায়িত্বের বাইরে থাকা দুজন সশস্ত্র পুলিশ কর্মকর্তাও। তাঁর ভাষায়, হারটি খুবই দামি, অসাধারণ সুন্দর।

মজার বিষয় হলো, হারটি লোপেজের নিজের নয়। গত জুলাইয়ে ইতালির তাওরমিনায় ডলচে অ্যান্ড গাবানার আলতা মোদা ফ্যাশন শোতে গান গাইতে গিয়ে হারটি প্রথম তাঁর চোখে পড়ে। পছন্দের সেই হার আর কোটটি প্রিমিয়ারের জন্য তাঁকে ধার দেয় ফ্যাশন হাউসটি। তবে এত দামি গয়না কিনে নিজের সংগ্রহে রাখার কোনো পরিকল্পনা নেই তাঁর। লোপেজের মতে, এটি এমন এক গয়না, যা প্রজন্মের পর প্রজন্ম উত্তরাধিকার হিসেবে সংরক্ষণ করা যায়। যিনি শেষ পর্যন্ত এর মালিক হবেন, তিনি সত্যিই ভাগ্যবান।

লোপেজের গলায় ১৪৫ কোটির হার - পাহারায় চারজন

‘দ্য জে-লো শো: লাইভ ইন লাস ভেগাস’ শুধু লোপেজের জনপ্রিয় গানগুলোর পরিবেশনা নয়। লাস ভেগাসের মঞ্চে ধারণ করা এই কনসার্ট চলচ্চিত্রে উঠে এসেছে তাঁর জীবনের গল্পও। ব্রঙ্কসে বেড়ে ওঠা থেকে বিশ্বজোড়া তারকা হয়ে ওঠার যাত্রা ধরা দিয়েছে এতে। চলচ্চিত্রটি আগামী ২৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের সিবিএস চ্যানেলে প্রচারিত হবে, দেখা যাবে প্যারামাউন্ট প্লাসেও।

Share

Read more

Local News