Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ৯, ২০২৬

ইতিহাসের পাতায় থাকবে ‘বনলতা সেন’ – স্পর্শিয়া

স্পর্শিয়া ও বনলতা সেন

‘বনলতা সেন’ দেখে মুগ্ধ স্পর্শিয়া

ঈদে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত চলচ্চিত্র বনলতা সেন । কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’কে অনুপ্রেরণা হিসেবে নিয়ে নির্মিত এই সিনেমা ইতোমধ্যে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও ছবিটি নিয়ে নিজেদের মুগ্ধতার কথা প্রকাশ করছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ।

সোমবার (৮ জুন) সামাজিক মাধ্যমে দীর্ঘ এক প্রতিক্রিয়ায় ‘বনলতা সেন’ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন স্পর্শিয়া। তিনি মনে করেন, সব শিল্পকর্ম সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয় না। তবে তার বিশ্বাস, ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ জায়গা করে নেবে।

স্পর্শিয়া ও বনলতা সেন
স্পর্শিয়া ও বনলতা সেন । ছবি: সংগৃহীত

স্পর্শিয়া লেখেন, “সব গান সবার জন্য নয়, সব চলচ্চিত্র সবার জন্য নয়। ‘বনলতা সেন’ আমার মতো অনেকের যেমন ভালো লাগবে, অনেকের লাগবে না। কিন্তু ইতিহাসের পাতায় থাকবে ছবিটি।”

স্পর্শিয়া ও বনলতা সেন
মাসুমা রহমান নাবিলা। ছবি: সংগৃহীত

মুগ্ধ হয়ে নাবিলা, সোহেল মণ্ডল ও খায়রুল বাসারের প্রশংসা করলেন স্পর্শিয়া।

সম্প্রতি সিনেমাটি দেখেছেন জানিয়ে তিনি বিশেষভাবে প্রশংসা করেন নাম ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার। তার ভাষায়, পরিচালক ও দর্শকের কল্পনায় যে বনলতা সেনের রূপ গড়ে উঠেছে, সেই চরিত্রের সঙ্গে নাবিলার উপস্থিতি ও ব্যক্তিত্ব অসাধারণভাবে মানিয়ে গেছে। তিনি নাবিলাকে “ক্লাসিক বিউটি” বলেও উল্লেখ করেন।

শুধু নাবিলাই নন, সিনেমার অন্যতম অভিনেতা সোহেল মণ্ডল-এর অভিনয়ও মুগ্ধ করেছে স্পর্শিয়াকে। জীবনানন্দ দাশের আরেক বিখ্যাত কবিতা ‘মহীনের ঘোড়াগুলো’ থেকে একটি পঙক্তি উদ্ধৃত করে তিনি লেখেন, সোহেল মণ্ডল বাংলাদেশের অভিনয় জগতের গুরুত্বপূর্ণ সম্পদ। বিশেষ করে ছবির শেষের দিকের দৃশ্যগুলোতে তিনি নিজের কৈশোরের অনুভূতি খুঁজে পেয়েছেন বলেও উল্লেখ করেন।

স্পর্শিয়া ও বনলতা সেন
সোহেল মণ্ডল। ছবি: সংগৃহীত

ছবির নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতিও ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পর্শিয়া। তিনি স্পষ্ট করে জানান, চলচ্চিত্র সমালোচক হিসেবে নয়, একজন সাধারণ দর্শক হিসেবে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন।

প্রতিক্রিয়ার শেষ অংশে স্পর্শিয়া সবচেয়ে বেশি প্রশংসা করেন জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করা খায়রুল বাসার-কে। তার মতে, জীবনানন্দের কবিতার আবেগ, নিঃসঙ্গতা ও সৌন্দর্যকে বর্তমান প্রজন্মের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার ক্ষমতা বাসারের রয়েছে। তিনি লেখেন, “এই যুগে জীবনানন্দ দাশকে ধারণ করে আমাদের কাছে কেউ যদি উপস্থাপন করতে পারে, তাহলে সেটা শুধুই খায়রুল বাসার।”

স্পর্শিয়া ও বনলতা সেন
খায়রুল বাসার। ছবি: সংগৃহীত

বাসারের কণ্ঠ, চোখের অভিব্যক্তি, সংযত হাসি, সাহিত্যচর্চা এবং ব্যক্তিত্বের প্রশংসা করে স্পর্শিয়া আরও বলেন, তিনি বরাবরই একজন দুর্দান্ত পারফর্মার। ভবিষ্যতে তাকে আরও বেশি এবং বৈচিত্র্যময় চরিত্রে দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন অভিনেত্রী।

উল্লেখ্য, ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা সেন’ বর্তমানে দেশের চারটি মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কে স্ক্রিন। সাহিত্যনির্ভর এই চলচ্চিত্রটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাচ্ছেন শাহনেওয়াজ কাকলি

ভারতে যাচ্ছেন কাকলি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলি স্ট্রোক-পরবর্তী জটিল শারীরিক…
নির্মাতা শাহনেওয়াজ কাকলি

দিল্লি সফরে কোয়েল, রাজ্যসভার সদস্যপদ ছাড়ার গুঞ্জন

কোয়েলের রাজ্যসভা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ ছাড়তে পারেন,…
কোয়েল মল্লিক

অ্যাডভেঞ্চারস অফ প্রিন্স আখমেদ সিনেমার ইতিহাস

ডিজনিকে ছাড়িয়ে জার্মান নারীর ইতিহাস অ্যাডভেঞ্চারস অফ প্রিন্স আখমেদ সিনেমার ইতিহাস শুরু হয় এক অসাধারণ নারীর…
অ্যাডভেঞ্চারস অফ প্রিন্স আখমেদ সিনেমার ইতিহাস
0
Share