Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

মারা গেছেন অভিনেতা দিলু মজুমদার

দিলু মজুমদার
দিলু মজুমদার

দিলু মজুমদার

বুধবার (২০ মে) সন্ধ্যা সাতটার দিকে মারা গেছেন অভিনেতা দিলু মজুমদার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিদায়কালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা মামুনুর রশীদ। তিনি জানান, হঠাৎই সন্ধ্যার আগে শারীরিক অসুস্থতা অনুভব করেন দিলু।

এরপরেই তাঁকে রাজধানীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হলে চিকিৎসাধীন অবস্থায় এই অভিনেতার মৃত্যু হয়। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

দিলু মজুমদার
দিলু মজুমদার | ছবি: ফেসবুক

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘এটা ম্যাসিভ হার্ট অ্যাটাক, হার্ট ব্লক হয়ে গিয়েছিল। হঠাৎ করেই সে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য খুব বেশি সময় পাওয়া যায়নি। দ্রুত হাসপাতালে ভর্তি করালেও তাঁকে বাঁচানো যায়নি। এটা আমাদের নাট্য অঙ্গনের জন্য অনেক শোকের। এমন অভিনেতা ও সংগঠক খুঁজে পাওয়া খুবই কঠিন।’

আগে থেকে কোনো অসুস্থতা ছিল কি না, জানতে চাইলে মামুনুর রশীদ বলেন, ‘কয় দিন ধরেই তাঁর শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। তাঁর সঙ্গে কথাও হয়েছিল। পরে বলল, চিকিৎসা করাচ্ছে। ইসিজি করিয়েছিল। সেখানেও তেমন কিছু ধরা পড়ল না। এর মধ্যে হঠাৎ করে গতকাল তাঁর মৃত্যুসংবাদ ব্যথিত করেছে।’

ক্যারিয়ার

মামুনুর রশীদ জানান, চলতি মাসের প্রথম দিনেও ‘রাঢ়াঙ’ নাটকের প্রদর্শনী ছিল। সেই প্রদর্শনীতে অভিনেতা দিলু মজুমদার অভিনয় করেন। নাটকের সাড়ে তিন শোর মতো শো হয়েছে। শুরু থেকে সবগুলোতেই দিলু অভিনয় করেছে। যেকোনো নাটকে কাজ করলে সেটায় নিয়মিত প্রদর্শনীতে থাকত। সে সততার সঙ্গে কাজ করেছে। সাংগঠনিক ভাবে সব জায়গায় দক্ষতার পরিচয় দিয়েছে। তাঁর এই স্থান অপূরণীয় হয়ে থাকবে।’

নাট্যাঙ্গনে দিলু মজুমদারের প্রায় তিন যুগের ক্যারিয়ার। আরণ্যক নাট্যদলের মাধ্যমে তিনি অভিনয় শুরু করেন। পরে তিনি নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেছেন।  

জানা গেছে, দিলু মজুমদারের প্রথম জানাজা বৃহস্পতিবার জোহরের নামাজের পর এয়ারপোর্ট কার্গো অ্যাসোসিয়েশন ভবনের (কার্গো পার্কিং) সামনে অনুষ্ঠিত হবে। এই সংগঠনের তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন একসময়। এরপর তাঁর দ্বিতীয় জানাজা হবে বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টরের জামতলা ঈদগাহ মাঠে। মামুনুর রশীদ জানান, দিলু মজুমদারের ছেলে দেশে পৌঁছানোর পরে শুক্রবার (২২ মে) উত্তরাতেই তাঁকে দাফন করা হবে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রকাশ্যে এলো বনলতা সেন সিনেমার জীবনানন্দময় টিজার

বনলতা সেন সিনেমার টিজার বাংলা সাহিত্যের ইতিহাসে এমন খুব কম কবিতা আছে, যা কবিতাপ্রেমী না হলেও মানুষের মুখে মুখে…
বনলতা সেন

দেশে ফিরে আবারও বিচারের মুখোমুখি নির্মাতা জাফর পানাহি

বিচারের মুখে জাফর পানাহি আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধ চলাকালীন সময়ে নিজ দেশে ফেরেন বিশ্ববিখ্যাত ইরানি…
জাফর পানাহি

যত ক্ষতিই হোক ফিলিস্তিনের পাশে থাকবেন হাভিয়ের বারদেম  

হাভিয়ের বারদেম হলিউডে ফিলিস্তিন প্রসঙ্গে সরব হওয়া দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। তবে সেই…
হাভিয়ের বারদেম
0
Share