Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মে ৪, ২০২৬

তানজিকা আমিন সংসার ভাঙ্গার কারণ জানালেন

তানজিকা আমিন
তানজিকা আমিন

অভিনেত্রী তানজিকা আমিন

২০০৪ সালের ‘লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন তানজিকা আমিন। এরপর ২০০৬ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বকুল ফুলের মালা চলচ্চিত্রের মাধ্যমে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন। হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন তানজিকা আমিন। এরপর ২২ বছরের দীর্ঘ ক্যারিয়ার। বর্তমানে অভিনয়ে বেশ সক্রিয় তানজিকা। ওটিটি সিরিজ ‘মহানগর ২’-এ অভিনয় করে আবারো আলোচনায় আসেন। তবে অভিনয়ের বাহিরে তাঁর ব্যক্তিগত জীবন এবার আলোচনায়। সম্প্রতি উঠেছে বিয়ের প্রসঙ্গ। আর এ নিয়ে তানজিকা আমিন সংসার ভাঙ্গার কারণ জানালেন নিজেই।

তানজিকা আমিন

২০১১ সালে তিনি বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। তবে বিয়ের মাত্র দুই বছরের মধ্যেই তাদের সংসার ভেঙে যায়। এই বিচ্ছেদের কারণ নিয়ে নানা প্রশ্ন থাকলেও, নিজেই বিষয়টি ব্যাখ্যা করেছেন তানজিকা আমিন।  অভিনেত্রী বলেন, ‘দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো ছিলাম না। অবশ্যই নির্ঝর ভীষণ ভালো মানুষ। অন্যখানে সুন্দরভাবে সংসার করছে। আমি এখন যেখানে আছি, সেখানে সুন্দরভাবে সংসার করছি। শুধু আমাদের একসঙ্গে সংসারটি হয়নি।’

জানা গেছে, কোনো বড় অভিযোগ নয়, ব্যক্তিত্ব ও বোঝাপড়ার অমিলই ছিল তাদের বিচ্ছেদের মূল কারণ। এর আগে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তানজিকা বলেছিলেন, ‘আমাদের একটা অভ্যাস-কোনো কিছু কাজ না করলে সেটাকে ভুল সিদ্ধান্ত বলি। কিন্তু আমার বিয়ের সিদ্ধান্ত পারফেক্ট ছিল। ডিভোর্সটা আনফরচুনেটলি হয়েছে। আমাদের সময়টা সুন্দর ছিল, আমি তা উপভোগ করেছি। এসব নিয়ে কোনো অনুশোচনা নেই।’

দ্বিতীয় বিয়ে

বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় একা ছিলেন তিনি। পরে ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করেন তানজিকা আমিন। বর্তমানে দাম্পত্য জীবনে ভালো সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

এদিকে আসন্ন ঈদুল আজহায় তাকে দেখা যাবে নতুন নাটক ‘অবুঝ চোখ’-এ, যেটি পরিচালনা করছেন সাগর জাহান। এর আগে, ২০২৫ সালে অমিতাভ রেজা চৌধুরীর বোহেমিয়ান ঘোড়া ওয়েব সিরিজে অভিনয় করেছেন তানজিকা। গত বছরেই করেছেন দেশের আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড অবলম্বনে ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। এটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফী।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অঞ্জন দত্ত বললেন আমাকে দেখার আশায় সন্তানকে বড় করিনি

অঞ্জন দত্তের জীবনবোধ বাংলা সংগীত, সিনেমা ও অভিনয়ের এক প্রবাদ প্রতীম ও বহুমাত্রিক নাম অঞ্জন দত্ত। ৭৩ বছর বয়সেও…
অঞ্জন দত্ত

শাম্মী ইসলাম নীলা বাবার চিকিৎসা করাতে জামাকাপড়ও বিক্রি করতেন

শাম্মী ইসলাম নীলা সম্প্রতি অভিনেত্রী শাম্মী ইসলাম নীলা সেরা নবাগত অভিনয়শিল্পী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার…
শাম্মী ইসলাম নীলা

জেমস ও তাঁর ছোট্ট ছেলে জিবরানের ভিডিওতে মুগ্ধ ভক্তরা

মাহফুজ আনাম জেমস বাংলা রক গানের জীবন্ত কিংবদন্তি নগরবাউল জেমস আবারো আলোচনায়। তবে এবার গান নয়, বরং বাবা হিসেবে…
জেমস ও তাঁর ছোট্ট ছেলে
0
Share