Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ৪, ২০২৬

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা
ট্রফি হাতে বিদুষী বর্ণিত, ছবি: সংগৃহীত

ট্রফিটা শুধু পুরস্কার নয়, বড় দায়িত্ব: বর্ণিতা

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। সাত বছরের বিরতির পর অনুষ্ঠিত ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর বিজয়ী হয়েছেন। শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো অনুষ্ঠানে হাতে ট্রফি তুলে দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান।

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা

চূড়ান্ত পর্বে পাঁচ প্রতিযোগী অংশগ্রহণ করেন আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল এবং নাযাহ নাওয়ার বিনতে নুরুল। প্রথম রানারআপ হন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। যিনি পাঁচ লাখ টাকার চেক পান। দ্বিতীয় রানারআপ চট্টগ্রামের আমিনা, পান তিন লাখ টাকা।

১১ হাজার থেকে সেরা ১০ বাছাই

লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে ১১ হাজার প্রতিযোগীকে ডাকা হয়। সেখান থেকে সেরা ১০ জনকে নিয়ে গত বছরের সেপ্টেম্বর থেকে চ্যানেল আইয়ে প্রতিযোগিতার সম্প্রচার শুরু হয়। এবারের আসরের মেন্টর ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী।

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা
ট্রফি হাতে বিদুষী বর্ণিত, ছবি: সংগৃহীত

বর্ণিতার ট্রফি জয় ও নতুন সুযোগ

ট্রফি হাতে পাওয়ার পর বর্ণিতা বলেন, “আমার পা কাঁপছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। দর্শকের ভালোবাসায় আমি এখানে এসেছি। সবার প্রতি কৃতজ্ঞতা।” তাঁর মতে, এই জয় শুধু একটি পুরস্কার নয়, এটি অনেক বড় দায়িত্বও। তিনি বলেন, “সবার ভালোবাসার মর্যাদা রাখতে চাই এবং সামনে আরও দূর যেতে চাই।”

এই জয় বর্ণিতার জন্য নতুন দরজাও খুলে দিয়েছে। ট্রফির পাশাপাশি তিনি পাচ্ছেন বিলাসবহুল গাড়ি, শিহাব শাহীনের ওয়েব কনটেন্টে কাজের সুযোগ। সবচেয়ে বড় চমক ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে রায়হান রাফীর পরিচালনায় একটি সিনেমায় অভিনয়ের সুযোগ। এ প্রসঙ্গে বর্ণিতা বলেন, ‘রাফী স্যার শুরু থেকেই আমাদের মেন্টর ছিলেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাঁর সিনেমা বড় পর্দায় দেখেছি দর্শক হিসেবে। এখন তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য অবিশ্বাস্য। আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

মোশাররফ-আরিফিনে জমজমাট অনুষ্ঠান

অনুষ্ঠান উপস্থাপনা করেন মোশাররফ করিম ও আরিফিন শুভ, সংগীত ও নৃত্য পরিবেশন করেন জেফার রহমান, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, আরশ খানসহ অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের অনেক জনপ্রিয় তারকা।

বর্ণিতার জয়, লাক্সের নতুন অধ্যায়

এই জয় শুধুই বর্ণিতার নয়, বরং এটি বাংলাদেশের সৌন্দর্য প্রতিযোগিতার নতুন অধ্যায়েরও প্রতীক। ‘‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতা ২০০৫ সালে শুরু হলেও কয়েক বছর বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এপ্রিলে ওটিটিতে সাত বিদেশি সিনেমা ও সিরিজ মুক্তির অপেক্ষায়   

ওটিটিতে মুক্তি পাচ্ছে সাত সিনেমা-সিরিজ চলমান এপ্রিল মাসে ওটিটিতে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি নতুন সিনেমা ও…
এপ্রিলে ওটিটিতে সাত বিদেশি সিনেমা-সিরিজ
0
Share