Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির দৃষ্টিতে ইতিহাস দেখা

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির
ভাষা আন্দোলনে মুদ্রণ সংস্কৃতি

ভাষা আন্দোলন

চলছে ভাষা আন্দোলনের মাস ফাল্গুন ও ফেব্রুয়ারি। ১৯৫২ সালের সেই মহান ভাষা আন্দোলনকে আবারো ফিরে দেখার সময় এসেছে। এই উপলক্ষে ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে একটি বিশেষ প্রদর্শনী। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও তাঁর ঘটনাবলী কিভাবে তৎকালীন সংবাদপত্র, পুস্তিকা ও সাহিত্য সাময়িকীতে এসেছে তা তুলে ধরা হবে। এতে তুলে ধরা হবে, কীভাবে মুদ্রণ সংস্কৃতি জনমনে ভাষা আন্দোলনের বৈধতা ও সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে। এতে তুলে ধরা হবে ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির ভিতর দিয়ে কিভাবে ৫২ পরবর্তী জনস্মৃতি গড়ে তুলতে ভূমিকা রেখেছিল।

“সংকলন” শিরোনামের এ প্রদর্শনীটি ২০ ফেব্রুয়ারি ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-এর ভেতরে অবস্থিত গ্যালারি জুমে উদ্বোধন হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এ আয়োজনে দেখানো হবে, ভাষা আন্দোলনের পরবর্তী দশকগুলোতে কীভাবে স্থানীয় ভাষাভিত্তিক মুদ্রণ মাধ্যম- যেমন সাময়িকী, সাহিত্য পরিশিষ্ট, পুস্তিকা ও পোস্টার- প্রতিরোধ, দলিলীকরণ এবং সমষ্টিগত পরিচয় গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছিল।

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির সম্মেলন

সংরক্ষণমূলক ও সমকালীন- উভয় ধরনের উপস্থাপনার সমন্বয়ে সাজানো এ প্রদর্শনীতে মূল আর্কাইভ উপকরণের পাশাপাশি যত্নসহকারে পুনর্মুদ্রিত নথিও স্থান পেয়েছে। এসব কাজের মাধ্যমে দেখানো হয়েছে, ভাষাগত অধিকারকে ঘিরে যে আন্দোলন গড়ে উঠেছিল, তা কীভাবে দৈনন্দিন প্রকাশনা চর্চার মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে এবং প্রজন্মের পর প্রজন্ম রাজনৈতিক সচেতনতা ও সাংস্কৃতিক স্মৃতিকে প্রভাবিত করে।  

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির

শুধু ঐতিহাসিক বর্ণনায় সীমাবদ্ধ না থেকে প্রদর্শনীটি প্রতিবাদ ও স্মরণচর্চার পরিবর্তিত দৃশ্যভাষার দিকেও আলোকপাত করেছে। টাইপোগ্রাফি, অলংকরণশৈলী এবং সম্পাদকীয় বিন্যাসকে এখানে স্বতন্ত্র সাংস্কৃতিক নিদর্শন হিসেবে উপস্থাপন করা হয়েছে। এগুলো দেখায়, কীভাবে মুদ্রণ মাধ্যমটি একটি গণতান্ত্রিক উপায়ে পরিণত হয়ে প্রাতিষ্ঠানিক পরিসরের বাইরে ধারণা ও মতামত ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

 আর্কাইভভিত্তিক উপস্থাপনার পাশাপাশি “সংকলন” প্রদর্শনীতে ঐতিহাসিক প্রকাশনা থেকে অনুপ্রাণিত হয়ে নতুনভাবে নকশা করা পোস্টকার্ড ও পোস্টারও তুলে ধরা হয়েছে। স্থানীয় ভাষাভিত্তিক মুদ্রণ ঐতিহ্যকে কেন্দ্র করে নির্মিত সমকালীন শিল্পকর্মের একটি নির্বাচিত সংকলন এ আয়োজনে যুক্ত হয়েছে। এসব কিছু করা হবে বর্তমান সময়ে অতীতকে ধারণ-প্রসারণ করার তাগিদে। এটি এই বার্তা দেয় যে, ভাষা-আন্দোলনের উত্তরাধিকার এখনও বাংলাদেশের শিল্প ও বৌদ্ধিক পরিসরে সক্রিয়ভাবে প্রভাব বিস্তার করছে।

ভাষা আন্দোলনে মুদ্রণ সংস্কৃতি ফিরে দেখা কেন জরুরী?

বর্তমানে বাংলাদেশে ভাষাগত পরিচয়, ধর্মীয় পরিচয়, ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে ভাবনার গুরুত্ব আরও তীব্র হয়ে উঠেছে। নানামুখী পরিচয় নিয়েও উঠছে আলোচনা। বাঙ্গালী জাতীয়তাবাদ, বাঙ্গালী মুসলমান পরিচয়, কিংবা মুসলমান বাঙ্গালীসহ নানা বর্গের চিন্তার সাথে ভাষা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ফলে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে এমন সময়ে তাই প্রদর্শনীটি আলাদা অর্থ বহন করে।

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির

উৎসবে ঐতিহাসিক নথিপত্রের পাশে সমকালীন শিল্পীদের প্রতিক্রিয়া উপস্থাপনের মাধ্যমে আয়োজকেরা মুদ্রণ সংস্কৃতিকে শুধু সংগ্রামের দলিল হিসেবে নয়, বরং স্মৃতি ও আধুনিক প্রকাশের মধ্যকার এক চলমান সংলাপ হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন।

প্রদর্শনীটি ফেব্রুয়ারির ২০ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলবে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধানমন্ডিতে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-এর গ্যালারি জুমে উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। রোববার গ্যালারি বন্ধ থাকবে। সকলের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত রাখা হয়েছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খান নতুন সরকারের কাছে আবেদন জানালেন…

শাকিব খান গত ১৭ ফেব্রুয়ারি দেশে নতুন রাজনৈতিক সরকার শপথ গ্রহণ করেছে। এর মাধ্যমে প্রায় ১৮ মাস পর সরকার পেল…
শাকিব খান নতুন সরকারের

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে
0
Share