Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করলেন শিমু

ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করলেন শিমু

সোশ্যাল মিডিয়ার গুঞ্জনের বিষয়ে শিমুর ব্যাখ্যা

অভিনেত্রী সুমাইয়া শিমুকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন গুঞ্জন। অনেকে প্রশ্ন তুলছিলেন, তিনি কি দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন? এনিয়ে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করলেন শিমু ।  ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “সুমাইয়া শিমু কি দেশে থাকে নাকি দেশের বাইরে থাকে?”

ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করলেন শিমু
ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করলেন শিমু , ছবি: সংগৃহীত

ভিডিওতে তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন অনেকেই মনে করছেন তিনি দেশের বাইরে থাকেন। তবে এই ধারণা সঠিক নয়। তিনি বাংলাদেশেই আছেন। কখনও স্থায়ীভাবে বিদেশে যাননি বলেও জানান।

শিমু বলেন, আগে যেমন দেশে ছিলেন, এখনো আছেন। ভবিষ্যতেও দেশেই থাকার ইচ্ছা তার। বিদেশে স্থায়ীভাবে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করলেন শিমু
অভিনেত্রী সুমাইয়া শিমু, ছবি: সংগৃহীত

বিদেশ ভ্রমণের বিষয়ে তিনি জানান, মাঝে মধ্যে ঘুরতে যান। সাধারণ মানুষ যেমন কয়েক দিনের জন্য বাইরে যায়, তিনিও তেমনই যান। ভ্রমণ শেষে আবার দেশে ফিরে আসেন।

ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করলেন শিমু
অভিনেত্রী সুমাইয়া শিমু, ছবি: সংগৃহীত

উল্লেখ্য, ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সুমাইয়ার। ‘স্বপ্নচূড়া’ ধারাবাহিক নাটক তাকে জনপ্রিয়তা এনে দেয়। একুশে টিভির ‘ললিতা’ নাটকে অভিনয় করেও প্রশংসা পান তিনি। ২০০৮ সালে ‘স্বপ্নচূড়া’ নাটকের জন্য দর্শক জরিপে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। সাতবার এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন এই অভিনেত্রী।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share