Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ৬, ২০২৬

সংসার ও কর্মজীবনে সমতার আহ্বান মিথিলার

সংসার ও কর্মজীবনে সমতার আহ্বান মিথিলার
ছবি: এক সঙ্গে ত্রপা মজুমদার, মিথিলা ও দীপ্তি

ঘরের কাজেও সমান মূল্য চাইলেন মিথিলা

দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গত বছর ডক্টর উপাধি পেয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন। সস্প্রতি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর একটি অনুষ্ঠানে সংসার ও কর্মজীবনে সমতার আহ্বান মিথিলার । ওই শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণী অভিনয়শিল্পী ত্রপা মজুমদার ও রাফিয়াত রশিদ মিথিলা। সেই শো’তে সংসার ও কর্মজীবনে সমতার আহ্বান মিথিলা।

অনুষ্ঠানে তাদের উদ্দেশে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্ন করা হয়। ব্যক্তিগত জীবন, কাজের অভিজ্ঞতা ও ভাবনার জায়গাগুলো নিয়ে দুজনই খোলামেলা কথা বলেন।  নিজেদের জীবনের নানা ঘটনা ও উপলব্ধির আলোকে প্রশ্নগুলোর উত্তর দেন তারা।  আলোচনায় উঠে আসে অভিনয়জীবনের পথচলা, চ্যালেঞ্জ ও সময়ের সঙ্গে বদলে যাওয়ার গল্প।

সংসার ও কর্মজীবনে সমতার আহ্বান মিথিলার
ছবি: রাফিয়াত রশিদ মিথিলা

মিথিলার মতে, একজন নারী সংসারে যে সময় ও শ্রম দেন, তার যথাযথ আর্থিক মূল্য কখনোই হিসাব করা হয় না। অন্যদিকে, বাইরে পেশাগত দায়িত্ব পালন করার পাশাপাশি ঘরের কাজও সমানতালে সামলাতে হয়। এমন পরিস্থিতিতে স্বামী-স্ত্রী যদি পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতার জায়গা থেকে একে অন্যের পাশে দাঁড়ান, তাহলে জীবনের এই দায়িত্বগুলো অনেকটাই সহজ হয়ে ওঠে।

সংসার ও কর্মজীবনে সমতার আহ্বান মিথিলার
ছবি: রাফিয়াত রশিদ মিথিলা

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন রাফিয়াত রশিদ মিথিলা। এরপর তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয়বারের মতো স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ে সিজিপিএ ৪-এর মধ্যে ৪ পেয়ে তিনি লাভ করেন ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’। ২০১৪–২০১৬ শিক্ষাবর্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের কৃতিত্বও তাঁর। সফলতার সঙ্গে ব্র্যাক ইন্টারন্যাশনালে দীর্ঘ ১৭ বছর ধরে কর্মরত আছেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বালিনালে উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’

আন্তর্জাতিক অঙ্গনে আলি বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীব-এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলি আন্তর্জাতিক অঙ্গনে আরও…
বালিনালে উৎসব ও আলি

নতুন জীবনে দীপ্তি চৌধুরী, বিয়ে করলেন ঢাবি শিক্ষককে

দীপ্তি চৌধুরীর জীবনের নতুন অধ্যায় বিয়ে করেছেন  আলোচিত  উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে…
দীপ্তি চৌধুরী ও মুশতাক

এক মাস আগেই কন্যা সন্তানের মা হয়েছেন শবনম বুবলী

মা হলেন বুবলী ঢালিউড অভিনেত্রী চিত্রনায়িকা শবনম বুবলী সুখবর দিলেন ভক্তদের। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে…
শবনম বুবলী

গুরুতর অসুস্থ অভিনেতা আব্দুল হান্নান শেলী

আব্দুল হান্নান শেলী বাংলাদেশের ছোট পর্দার পরিচিত অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায়…
অভিনেতা আব্দুল হান্নান শেলী
0
Share