Monday, November 23, 2026

সম্মানসূচক অস্কারে ভূষিত হচ্ছেন গ্লেন ক্লোজ

GTA 6 – ভিডিও গেম, নাকি গোটা বিশ্বের নতুন উন্মাদনা? 

November 23, 2026

ব্যাচেলর পয়েন্ট ১ – ১২৮ পর্বের রিভিউ

November 23, 2026

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026

পাঁচ দশকের বেশি সময় ধরে পর্দায় অভিনয় করছেন গ্লেন ক্লোজ। ক্যারিয়ারে আটবার অস্কার মনোনয়ন পেলেও প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে। এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৭৯ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী পাচ্ছেন অ্যাকাডেমির সম্মানসূচক অস্কার। আজ রবিবার লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডসের আসরে তাঁর হাতে তুলে দেওয়া হবে পুরস্কারটি।

পুরস্কারের খবর শুনে প্রথম প্রতিক্রিয়াটা অবশ্য মিশ্র ছিল তাঁর। বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে ক্লোজ জানিয়েছেন, প্রথমে তাঁর মনে হয়েছিল এটি বুঝি এক ধরনের সান্ত্বনা পুরস্কার। এমনকি এটাও ভেবেছিলেন, এই সম্মাননা নিলে অস্কার না জেতার দীর্ঘ রেকর্ডটা বদলে যাবে কি না।

সম্মানসূচক অস্কারে ভূষিত হচ্ছেন গ্লেন ক্লোজ

অভিনয়জীবনের শুরুটা ছিল স্বপ্নের মতো। ১৯৮৩ সালে নিজের প্রথম ছবি ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প’ দিয়েই অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। এরপর আরও সাতবার মনোনীত হয়েছেন, কিন্তু প্রতিবারই পুরস্কার গেছে অন্য কারো হাতে। জয় ছাড়া এতবার মনোনয়নের এই রেকর্ড হলিউডে বহুল আলোচিত।

আটবার মনোনয়ন পেয়েও জয় অধরা গ্লেন ক্লোজের

সাক্ষাৎকারে পুরোনো দিনের একটি মজার স্মৃতিও শুনিয়েছেন ক্লোজ। একবার আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মাইকেল ডগলাসের সঙ্গে মঞ্চে পুরস্কার ঘোষণা করতে উঠেছিলেন তিনি। তখন দর্শক হেসে উঠেছিলেন, কারণ ‘ফ্যাটাল অ্যাট্রাকশন’ ছবিতে তাঁর চরিত্র অ্যালেক্স ফরেস্ট দাবি করেছিল সে ডগলাসের চরিত্রের সন্তানের মা হতে চলেছে। ডগলাস নিজেও সম্প্রতি প্রকাশ্যে বলেছেন, সেবারের পুরস্কারটি ক্লোজেরই পাওয়া উচিত ছিল।

আজকের অনুষ্ঠানে কাস্টম আরমানির পোশাক পরে মেয়ে ও জামাইকে সঙ্গে নিয়ে হাজির হবেন তিনি। ক্লোজের ভাষ্য, পুরস্কারের কথা ভেবে তিনি কখনো অভিনয় করেননি। তাই এই সম্মাননাকে তিনি দেখছেন দীর্ঘ অভিনয়জীবনের ভালোবাসার স্বীকৃতি হিসেবেই।

৭৯ বছর বয়সেও থামছেন না তিনি। সামনে দেখা যাবে স্প্যানিশ ছবি ‘লা বোলা নেগ্রা’, ‘অলস ফেয়ার’ ধারাবাহিকের নতুন মৌসুম আর ‘হাঙ্গার গেমস’ সিরিজের নতুন ছবিতে। কাজের বাইরে সময় কাটে মন্টানার বোজম্যানে নিজের বাড়িতে। সব মিলিয়ে, আটবারের অপেক্ষার পর সম্মানসূচক অস্কার তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি হতে যাচ্ছে।

Share

Read more

Local News