Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শাম্মীর অভিনয়যাত্রা

অভিনেত্রীতে রূপ নেওয়া শাম্মী ইসলাম নীলা
শাম্মী ইসলাম নীলা

ইনফ্লুয়েন্সার থেকে অভিনেত্রী

২০২৩ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শাম্মীর অভিনয়যাত্রা । ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন ইনফ্লুয়েন্সার থেকে অভিনেত্রীতে রূপ নেওয়া শাম্মী ইসলাম নীলা। সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ থেকে অভিনয়জগতে তার পথচলা শুরু হয় টিভিসি, ওভিসি ও বিভিন্ন শর্ট ভিডিওর মাধ্যমে। এবার প্রথমবারের মতো দীর্ঘ সময়ের কনটেন্টে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেল তাকে।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শাম্মীর অভিনয়যাত্রা
শাম্মী ইসলাম নীলা

ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে শাম্মীর পর্দার নতুন অধ্যায় শুরু হচ্ছে। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, গল্পজুড়ে তার চরিত্রের আবেগ, সম্পর্কের টানাপড়েন, হাসি–কান্না ও জীবনের নানা অনুভূতির বাস্তব রূপ তুলে ধরা হয়েছে।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শাম্মীর অভিনয়যাত্রা

ওয়েব ফিল্মটির গল্পে বিদায়, অপেক্ষা ও সম্পর্কের ভাঙা গড়ার অনুভব রয়েছে, যা বাস্তব জীবনের অনেক অভিজ্ঞতার সঙ্গেও মিলে যায়। কাজটি করতে গিয়ে শাম্মী নিজের জীবন ও আশপাশের মানুষের অনেক গল্পের প্রতিফলন খুঁজে পেয়েছেন বলে জানা গেছে, যা তার অভিনয়কে আরও আবেগঘন করেছে।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শাম্মীর অভিনয়যাত্রা
শাম্মী ইসলাম নীলা

ভালোবাসা নিয়ে তার দৃষ্টিভঙ্গিও এ চলচ্চিত্রের মাধ্যমে স্পষ্ট হয়। তিনি বিশ্বাস করেন, ভালোবাসা শুধু নির্দিষ্ট একজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় কাজ, মানুষ ও দায়িত্বের প্রতিও ভালোবাসা থাকা জরুরি। শ্রদ্ধা ও যত্নের মধ্য দিয়েই যেকোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এই বার্তাই উঠে এসেছে তার বক্তব্যে।

পারিবারিকভাবে অভিনয়জগতের সঙ্গে কোনো সংযোগ না থাকলেও নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চান শাম্মী ইসলাম নীলা। ভবিষ্যতে তার পরবর্তী প্রজন্মকেও অভিনয়, নাচ বা সংগীত যেকোনো সৃজনশীল ক্ষেত্রে অনুপ্রাণিত করতে পাশে থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শাম্মীর অভিনয়যাত্রা

টেলিভিশন নাটকের পর ওয়েব ফিল্মে অভিষেকের মাধ্যমে শাম্মী ইসলাম নীলার অভিনয়জীবনে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ‘ফার্স্ট লাভ’ মুক্তির মাধ্যমে দর্শকদের কাছে তাঁর অভিনয়ের নতুন রূপ ধরা পড়বে বলেই প্রত্যাশা

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা
0
Share