Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১, ২০২৬

বাংলাদেশের ‘ঊনাদিত্য’- ৭ম গ্লোবাল তাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

বাংলাদেশের ‘ঊনাদিত্য’

এআই প্রযুক্তিতে পুনর্জীবন পেল ‘ঊনাদিত্য’

ঢাকাই সিনেমায় লেগেছে প্রযুক্তির ছোঁয়া। প্রায় ১৫ বছর আগে রাজীবুল হোসেন নির্মাণ করেছিলেন সিনেমা ‘ঊনাদিত্য। এই সিনেমাটি দীর্ঘদিন পর এআই প্রযুক্তির মাধ্যমে পুনর্নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের ‘ঊনাদিত্য’ দেশের প্রথম এআই রিমাস্টারড চলচ্চিত্র, নির্বাচিত হয়েছে ভারতের মর্যাদাপূর্ণ ৭ম গ্লোবাল তাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

জানা গেছে, আগামী ১৩ নভেম্বর শুরু হবে সিনেমা উৎসবটি। চলবে ১৪ ও ১৫ নভেম্বর। উৎসবটি অনুষ্ঠিত হবে আগ্রার জে.পি. অডিটোরিয়াম, খান্দারি ক্যাম্পাসে। সিনেমাটির ইংরেজি নাম ‘Less Than Sun God’।

বাংলাদেশের ‘ঊনাদিত্য’

জানা গেছে, প্রায় ১৫ বছর আগে নির্মিত হয়েছে সিনেমা ‘ঊনাদিত্য’। এরপর সিনেমাটির হার্ডডিস্ক চুরি হয়ে গিয়েছিল। সম্প্রতি তা খুঁজে পেয়ে নতুন করে এডিট করে ট্রেইলার মুক্তি দিয়েছেন পরিচালক। তিনি জানিয়েছেন, সিনেমাটি এআই প্রযুক্তির সহায়তায় রিমাস্টার করা হয়েছে। এটি বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা যেটিতে এআই প্রযুক্তির সহায়তায় রিমাস্টার করা হয়েছে।

সিনেমাটি নিয়ে নির্মাতা রাজিবুল হোসেন বলেন, ‘বালুঘড়ি ও ঊনাদিত্য বাংলাদেশের ডিজিটাল মাধ্যমে নির্মিত প্রথমদিকের সিনেমা। সম্প্রতি এগুলো নতুন করে রি-মাস্টারিং করা হয়েছে। দর্শক এখন ঊনাদিত্য সিনেমাটি ফাইভকে রেজল্যুশনে ৫.১ ডিজিটাল ডলবি সাউন্ড সিস্টেমে উপভোগ করতে পারবেন।“

‘ঊনাদিত্য’: ভালোবাসা, অন্তর্দ্বন্দ্ব ও ওঁরাও জাতিগত পরিচয়ের চলচ্চিত্র

উৎসবে অংশগ্রহণ নিয়ে তিনি জানান, ‘উৎসবে তিনি আর অভিনেত্রী রুনা খান আমন্ত্রণ পেলেও ভিসা জটিলতার কারণে অংশ নিতে পারছেন না।

সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন হাবিব জাকারিয়া। এতে অভিনয় করেছেন রুনা খান, সমু চৌধুরী, মাহদি মাইনুল, জয় রাজ, রাকীবুল হোসেন, ও স্থানীয় ওঁরাও জনগোষ্ঠীর একদল শিল্পী।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে এশিয়ান ইনস্টিটিউট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, যা বাংলাদেশের একটি সৃজনশীল শিক্ষা, গবেষণা ও চলচ্চিত্র উন্নয়ন প্রতিষ্ঠান।

‘ঊনাদিত্য’ ছবিটি ভালোবাসা, অন্তর্দ্বন্দ্ব ও ওঁরাও জাতিগত পরিচয়ের চলচ্চিত্র, যেখানে এক অজানা পথের যাত্রা হয়ে ওঠে এক আত্ম-আবিষ্কারের গল্প।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পী ডালিয়া নওশীন যেভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিলেন   

শিল্পী ডালিয়া নওশীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার (১ এপ্রিল) দুপুর ১ টার…
শিল্পী ডালিয়া নওশীন

বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ ধারাবাহিক

তুর্কি ধারাবাহিক ‘ভেনডেটা’ বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ নামক তুর্কি ধারাবাহিকের জয়জয়কার। এর আসল তুর্কি…
বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’

উচ্চশিক্ষিতদের সামনে নিজেকে কেন ‘ছোট’ ভাবেন অক্ষয় কুমার

অক্ষয় কুমার বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবার সম্পূর্ণ ভিন্ন এক কথা বলে নেটিজেনদের আলোচনার শীর্ষে। উচ্চশিক্ষিত…
নিজেকে কেন ‘ছোট’ ভাবেন অক্ষয় কুমার!

সিমরিন লুবাবার বিয়ে কতটা আইনসম্মত- প্রশ্ন নেটিজেনদের

সিমরিন লুবাবা দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, কিশোরী অভিনেত্রী, ও মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক…
সিমরিন লুবাবার বিয়ে
0
Share