Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

রুবাবা দৌলাকে নিয়ে পোস্ট দিয়ে সমালোচনার মুখে ইরফান সাজ্জাদ

রুবাবা দৌলাকে নিয়ে পোস্ট দিয়ে সমালোচনার মুখে ইরফান সাজ্জাদ

নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক পদে নিযুক্ত হয়েছেন নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে এই পদে মনোনয়ন দিয়েছে। এরপর গত ৩ নভেম্বর প্রথমবারের মতো বিসিবির বোর্ড মিটিংয়ে যোগ দেন তিনি। রুবাবার দায়িত্ব গ্রহণের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। সেইসূত্রে রুবাবা দৌলাকে নিয়ে পোস্ট দিয়ে সমালোচনার মুখে ইরফান সাজ্জাদ ।

রুবাবা দৌলাকে নিয়ে পোস্ট দিয়ে সমালোচনার মুখে ইরফান সাজ্জাদ
ইরফান সাজ্জাদ

এদিন ইরফান সাজ্জাদ ফেসবুকে রুবাবা দৌলার একটি স্থিরচিত্র পোস্ট করে নিজের ফেসবুকে লিখেছিলেন, ‘এর পরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নেই।’  

অভিনেতার এই পোস্টটি কিছু নেটিজেনের কাছে অশালীন ও অসম্মানজনক হিসেবে ধরা পড়ে। ফেসবুক ব্যবহারকারী এক নারী ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, ‘জনাব ইরফান সাজ্জাদ, দয়া করে আপনার সংবাদ উপস্থাপিকা স্ত্রী বা বোন (যদি থাকে) তাদের জিজ্ঞেস করুন, কর্মক্ষেত্রে কি তারা এমন মন্তব্য শুনে স্বাচ্ছন্দ্যবোধ করবেন? রসিকতা এবং অশালীনতার মধ্যে পার্থক্য আছে। আপনার মন্তব্যটি রসিকতা নয়, এটি অশালীন আচরণ, যা নারীদের জন্য অনিরাপদ পরিবেশ সৃষ্টি করে।  

তিনি আরো লেখেন, ‘আপনার এই মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা চাওয়া উচিত এবং ভবিষ্যতে কোনো নারীকে এভাবে অবমাননা করবেন না।’   

এ রকম একাধিক সমালোচনার পর ইরফান সাজ্জাদ তার ফেসবুক পোস্টের মন্তব্যে ব্যাখ্যা দেন, ‘আমি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মক ছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তাকে স্বাগত জানাচ্ছিলাম।

বলতে চেয়েছিলাম এত সুন্দর ও মেধাবী একজন ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছেন, তার পরও যদি খেলোয়াড়রা অনুপ্রাণিত না হন, তবে কখনোই হবে না।’

পরবর্তীতে তিনি সেই পোস্টটি মুছে দিয়ে লেখেন, ‘অনেকেই ভুল বুঝেছে, তাই পোস্টটি ডিলিট করছি। এখন তো কিছু পোস্ট করলেই মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share