Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১, ২০২৬

কলকাতা চলচ্চিত্র উৎসব – এবারও নেই বাংলাদেশি সিনেমা

কলকাতা চলচ্চিত্র উৎসব

কলকাতা চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশি ছবি

জাঁকজমক আয়োজনে ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব এর ৩১ তম আসর।  ৩৯টি দেশ থেকে ২১৫টি ছবি প্রদর্শিত হবে। তালিকায় রয়েছে গুয়াতেমালা, প্যালেস্টাইন, কাজাখাস্তান, সৌদি আরব, কিউবা, সুদান, মিশর, আর্মেনিয়া, মরোক্কোর ও ইরাকের মতো দেশ।  কিন্তু কলকাতা চলচ্চিত্র উৎসবে নেই প্রতিবেশী বাংলাদেশের নাম।

কলকাতা চলচ্চিত্র উৎসব

কেন এই অনুপস্থিতি ?

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।  ভারতে থেকে বিভিন্ন সময়ে অডিও বক্তব্য দিয়েছেন।  শেখ হাসিনার এসব বক্তব্যকে উসকানিমূলক হিসেবে দেখেছে বাংলাদেশ সরকার। ফলে প্রভাব পড়ে দুই দেশের সম্পর্কে। অনেকের ধারণা, দুই দেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণেই হয়তো কলকাতা চলচ্চিত্র উৎসব থেকে বাংলাদেশি সিনেমা বাদ পড়েছে।

এ বছর উৎসবের সূচি প্রকাশিত হওয়ার পর দেখা যায়, কোনো বিভাগেই বাংলাদেশি চলচ্চিত্রের উপস্থিতি নেই। অথচ বাংলাদেশি পরিচালক থানবীর চৌধুরীর ‘‘কাফ্ফারাহ’’ এই বছর আন্তর্জাতিক বিভাগে জমা পড়েছিল।

কলকাতা চলচ্চিত্র উৎসব

জুরি কমিটির এক সদস্য পিটিআই-কে বলেন, “আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশ থেকে শুধুমাত্র একটি ছবি জমা পড়ে। তানভীর চৌধুরীর ‘কাফ্ফারাহ’ কিন্তু এটি আমাদের কাঙ্ক্ষিত মানদণ্ড পূরণ করতে পারেনি। ফলে চলচ্চিত্র উৎসবে ছবিটি জায়গা পায়নি। আমাদের জন্য এই সিদ্ধান্ত সহজ ছিল না।”

এর আগে, ২০২২ সালে যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়েছিল মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এছাড়া ২৬তম আসরে এশিয়ান সিলেক্ট- নেটপ্যাক পুরস্কার পেয়েছিল রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’। সর্বশেষ ২০২৩ সালে কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা দেখানো হয়েছিল।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু

‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ দেশের প্রেক্ষাগৃহে চলছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত…
বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু

টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার বন্ধ চান হলিউডের অসংখ্য তারকা

ICE ডিটেনশন সেন্টার হলিউডের অসংখ্য অভিনেতা, শিল্পী, চলচ্চিত্র নির্মাতাসহ চিকিৎসক, বিভিন্ন সংস্থা এবং নীতি…
টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার

চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান

১৫ টি ভ্রমণ স্থান কোথাও ঘুরতে যাওয়ার জন্য মানুষের আগ্রহ-উদ্দীপনা সম্ভবত মানবজাতির শুরু থেকেই। বলা যায়, ঘুরতে…
চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান

তালসারি সৈকতে অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু – তদন্তে নতুন তথ্য

রাহুল অরুণোদয়ের মৃত্যু ….. পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে…
তালসারি সৈকতে অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু
0
Share