Tuesday, November 10, 2026

ধর্ষণ-যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

ধর্ষণ ও যৌন নিপীড়নের চারটি অভিযোগে ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের বিচারক জোয়েল বেনাথান এ রায় ঘোষণা করেন। আদালত ধর্ষণের একটি অভিযোগে ব্র্যান্ডকে ৯ বছরের কারাদণ্ড দেন। বাকি তিনটি যৌন নিপীড়নের অভিযোগে তাঁকে যথাক্রমে ৮ মাস, ১৮ মাস ও ৯ মাসের সাজা দেওয়া হয়। সব মিলিয়ে তাঁর কারাদণ্ডের মেয়াদ দাঁড়িয়েছে ১০ বছর ৬ মাস।

৫১ বছর বয়সী রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছিল। চার সপ্তাহের বিচার শেষে গত বৃহস্পতিবার জুরি বোর্ড তাঁকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করেন।

ধর্ষণ-যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড

সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ব্র্যান্ড। তাঁকে মোট কারাদণ্ডের দুই-তৃতীয়াংশ সময় কারাগারে থাকতে হবে। এরপর শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে।

রায় ঘোষণার সময় বিচারক জোয়েল বেনাথান ব্র্যান্ডকে ‘যৌন শিকারি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, নারীদের অসম্মতির বিষয়টি উপেক্ষা করার ক্ষেত্রে ব্র্যান্ডের আচরণে ঔদ্ধত্য ও উদাসীনতা প্রকাশ পেয়েছে।

তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন ব্র্যান্ড। তাঁর দাবি, কারও সম্মতি ছাড়া তিনি কখনো যৌন সম্পর্কে জড়াননি।

সাজা ঘোষণার আগে আদালতে ভুক্তভোগী নারীদের লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। তাঁদের একজন সরাসরি আদালতে উপস্থিত হয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান। তাঁর পরিচয় ও নিরাপত্তা রক্ষায় পর্দা দিয়ে তাঁকে আড়াল করা হয়, যাতে ব্র্যান্ড তাঁকে দেখতে না পান। অভিযোগ সামনে আনার সাহস দেখানোর জন্য বিচারক ভুক্তভোগীদের প্রশংসা করেন।

ধর্ষণ-যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড

মামলার তদন্তকারী দলের প্রধান ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফারফি বলেন, এই রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, ব্র্যান্ডকে তাঁর অপরাধের জন্য জবাবদিহি করতে হয়েছে।

তিনি জানান, দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিজ্ঞতা ও মানসিক আঘাত গোপন রাখা নারীরা ২০২৩ সালে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহস পান। দ্য সানডে টাইমস, দ্য টাইমস ও চ্যানেল ফোরের অনুসন্ধানী অনুষ্ঠান ‘ডিসপ্যাচেস’ যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করেছিল। এ ঘটনার পর পুলিশ অন্য ভুক্তভোগীদেরও যৌন অপরাধের শিকার হলে ভয় না পেয়ে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে।

রাসেল ব্র্যান্ডের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন

১৯৭৫ সালের ৪ জুন ইংল্যান্ডের এসেক্সে জন্ম রাসেল ব্র্যান্ডের। টেলিভিশন উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। পরে স্ট্যান্ডআপ কমেডি ও অভিনয়ে জনপ্রিয়তা পান। হলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ফরগেটিং সারাহ মার্শাল’, ‘গেট হিম টু দ্য গ্রিক’ ও ‘আর্থার’।

ধর্ষণ-যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড

২০০০-এর দশকে ‘বিগ ব্রাদারস বিগ মাউথ’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে তাঁর জনপ্রিয়তা বাড়ে। পরে বিবিসি রেডিওতেও অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি।

ব্যক্তিজীবন নিয়েও একসময় আলোচনায় ছিলেন ব্র্যান্ড। ২০১০ সালে মার্কিন পপ তারকা কেটি পেরিকে বিয়ে করেন তিনি। তবে ১৪ মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়। ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

Share

Read more

Local News