Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ২৮, ২০২৬

বাবা হলেন ‘অ্যাশেজ’ ভোকাল জুনায়েদ ইভান

বাবা হলেন ‘অ্যাশেজ’ ভোকাল ইভান
আম্মু আবেগতাড়িত হয়ে দুইশো মানুষের খাবার আয়োজন করে জুনায়েদ ইভান

বাবা হলেন ব্যান্ড ‘অ্যাশেজ’র ভোকালিস্ট

বাবা হলেন ব্যান্ড ‘অ্যাশেজ’র ভোকালিস্ট জুনায়েদ ইভান। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন জুনায়েদ ইভান এর স্ত্রী। প্রথমবার বাবা-মা হলেন তারা। গায়ক নিজেই সামাজিকমাধ্যমে এই সুসংবাদটি শেয়ার করেছেন।

সন্তানকে কোলে নিয়ে সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করে জুনায়েদ ইভান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে আমার ছেলে সন্তান জন্ম নেয়। আমার সন্তান এবং তার মা সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’

পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার লাল টুকটুকে ইমোজি। আর এই খুশির খবরে মন্তব্যঘরে গায়ককে শুভেচ্ছা বন্যায় ভাসিয়েছেন অনুরাগীরা।

জুনায়েদ ইভান ও অ্যাশেজ

জুনায়েদ ইভান, সুলতান রাফসান খান (গিটার) ও তৌহিদ আহমেদ বিজয়সহ (ড্রামস) বন্ধুদের নিয়ে ২০০৬ সালের দিকে যাত্রা শুরু করে ব্যান্ড অ্যাশেজ। ২০১৪ সালে প্রকাশিত হয় প্রথম একক অ্যালবাম ‘ছারপোকা’। এই অ্যালবামের ‘কেমন আছ’, ‘১৭ পৃষ্ঠা’, ‘কী আর হবে’, ‘চুপচাপ সারাদিন’, ‘রূপকথা সে’ প্রভৃতি গানগুলো লুফে নেয় সংগীতপ্রেমীরা। ধীরে ধীরে তরুণ প্রজন্মের কাছে সর্বাধিক জনপ্রিয় ব্যান্ডে পরিণত হন তারা।

এর আগে ২০১০ সালে প্রকাশিত মিক্সড অ্যালবাম ‘দ্য ৬৯’-এ ছিল অ্যাশেজের ‘হীন’ এবং ২০১২ সালে ‘হাতিয়ার’-এ জায়গা করে নিয়েছিল তাদের ‘পবিত্র পাপ’ গানটি। 

২০২৩ সালে প্রকাশ পেয়েছে অ্যাশেজের দ্বিতীয় অ্যালবাম ‘অন্তঃসারশূন্য’। ইতিমধ্যে ব্যান্ডটি তাদের তৃতীয় অ্যালবাম ‘বিভ্রম’র ঘোষণা দিয়েছে।  

অ্যাশেজের বর্তমান লাইনআপে রয়েছেন জুনায়েদ ইভান (ভোকাল), তৌহিদ আহমেদ বিজয় (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড), সুলতান রাফসান খান (গিটার) ও ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার)।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চলে গেলেন ‘মুখ ও মুখোশ’ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মাহবুবা রহমানকে দাফন চলে গেলেন একুশে পদকজয়ী কণ্ঠশিল্পী মাহবুবা রহমান। দেশের প্রথম…
চলে গেলেন মুখ ও মুখোশ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান
0
Share