Tuesday, November 10, 2026

অবশেষে জানা গেল পারশার বর ব্লগার আসাদ নূর

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

কয়েক দিন ধরে সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা চলছিল, আর সেই রহস্যের অবসান ঘটল অবশেষে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে ব্লগার আসাদ নূর জানালেন, তিনিই পারশার বর। তিনি বিয়েতে পরা নিজের পাঞ্জাবি আর পারশার বিয়ের শাড়িটা দেখিয়ে বলেন, হ্যাঁ, আমি ও পারশা বিয়ে করেছি।

পারশা মাহজাবীন পূর্ণী

গত কয়েক দিন ধরে পারশার বিয়ের ছবি ও বিভিন্ন সূত্র ঘিরে নেটিজেনদের কৌতূহলের কমতি ছিল না। ছড়িয়ে পড়া ছবিতে পাত্রের মুখ ফুল দিয়ে ঢাকা থাকায় কে এই বর, তা নিয়ে চলছিল নানা অনুসন্ধান। লাইভে আসাদ নূর বলেন, সেসব ছবি ও ভিডিওতে দেখা যাওয়া পাত্র তিনিই ছিলেন, আর গুঞ্জনগুলো সত্যি।

তবে বিয়ের খবরটা সরাসরি না জানিয়ে এমন রহস্য তৈরির পেছনে ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা। আসাদ নূরের ভাষ্য, সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করাই ছিল তাঁদের উদ্দেশ্য। পাঞ্জাবির নকশা, শাড়ির আঁচল কিংবা ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু সূত্র তাঁরা ইচ্ছাকৃতভাবেই ছড়িয়ে দিয়েছিলেন, যাতে মানুষ নিজেরাই বিষয়টি অনুমান করে নিতে পারে।

ফুল দিয়ে নিজের মুখ ঢেকে ছবি প্রকাশের কারণও ব্যাখ্যা করেন আসাদ নূর। তাঁর মতে, শুরুতেই সরাসরি মুখ প্রকাশ করলে মানুষের এমন গভীর কৌতূহল ও বিশ্লেষণ তৈরি হতো না। নেটিজেনদের একাংশের কদর্য মন্তব্য আর আক্রোশের সমালোচনা করে তিনি বলেন, এই ধরনের মানসিকতার প্রতিক্রিয়া দেখার জন্যই একের পর এক ধাঁধা তৈরি করা হয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পারশার সঙ্গে বিভিন্ন পুরুষের ছবি বসিয়ে ব্যঙ্গ করার ঘটনারও নিন্দা জানান তিনি।

লাইভে বর হিসেবে নিজেকে প্রকাশ করলেন আসাদ নূর

আসাদ নূর জানান, ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ভারতে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ওঠা নানা অভিযোগও অস্বীকার করেন তিনি। তাঁর দাবি, তিনি বা পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছেন না, কোথাও থেকে অর্থ বা অনুদান নেওয়ার অভিযোগও ভিত্তিহীন।

পারশার পরিবার ও বেড়ে ওঠা নিয়েও কথা বলেন আসাদ নূর। তাঁর ভাষ্য, পারশা পরিবারের একমাত্র সন্তান, বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠা পারশার ক্যারিয়ার, যোগ্যতা ও অর্জনের প্রতি সম্মান রেখেই তাঁরা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। দুজন দুটি ভিন্ন মেরুর মানুষ হলেও মনের গভীর মিল থাকলে ভূগোল, ভাষা, বর্ণ কিংবা পেশা কোনো বাধা হতে পারে না বলেও জানান তিনি।

ব্লগার আসাদ নূর

এর আগে ৭ নভেম্বর পারশা নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে বিয়ের ঘোষণা দিয়েছিলেন, তবে বরের মুখ ফুল দিয়ে ঢেকে রেখেছিলেন। জানা গেছে, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাঁদের প্রাথমিক বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এবার বরের পরিচয় প্রকাশ পাওয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

Share

Read more

Local News