Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

পশ্চিমবঙ্গে নতুন পরীমনি

পশ্চিমবঙ্গে নতুন পরীমনি

পশ্চিমবঙ্গে নতুন পরীমনি : উঠে আসা নতুন মুখ

পোষ্টারে লাল কালিতে লেখা ‘পরীমনি। সাথে দেখা যাচ্ছে এক শিশু পেছন ফিরে দাঁড়িয়ে আছে , আরেকজনের অবয়ব দেখা যাচ্ছে; চারপাশে আলো – আঁধারির খেলা। দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিতে এমন এক পোস্টারই তো যথেষ্ট। পশ্চিমবঙ্গে নতুন পরীমনি উজ্জ্বল নতুন মুখ হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করছেন। জানুন তার জীবন, ক্যারিয়ার ও আগামীর সম্ভাবনার গল্প ।

না, যেই পরিমনির কথা ভাবছেন সে নয়। পোস্টারটি আসলে পশ্চিমঙ্গের সিনেমা ‘পরীমনি’র পোস্টার। অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘আপনারা কি পরীমনির জন্য তৈরি’। তার এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন, ‘এটা কি ঢাকাই সিনেমার অভিনেত্রী “পরীমনি”র বায়োপিক?’

পশ্চিমবঙ্গে নতুন পরীমনি

যদিও পরীমনির সঙ্গে আসলে এই সিনেমার কোন সম্পর্ক নেই। পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দের পরিচালনায় নির্মিত এই ছবি মূলত একটি ভয়াবহ অতিপ্রাকৃতিক গল্পের আবহে সমাজের অন্তর্নিহিত কিছু বাস্তবতা তুলে ধরবে। সিনেমার কেন্দ্রে রয়েছে ‘পরি’ নামের এক কিশোরী।

যার জীবন একদিকে যেমন সাধারণ অন্যদিকে তেমনি লুকিয়ে আছে এক জটিল অতীত। সেখানে জড়িয়ে আছে ভয়, ভালোবাসা, অপরাধ ও দায়বদ্ধতার নানা অধ্যায়।

সিনেমাটি নিয়ে পরিচালক সৌভিক দে গণমাধ্যমকে বলেন, ‘প্রথমে ‘পরীমনি’ ছিল শুধুই একটি হরর কনসেপ্ট। কিন্তু ধীরে ধীরে কাজের সময় বুঝলাম, এটি শুধু ভয় নয়; বরং সমাজেরই প্রতিচ্ছবি। আমাদের দৈনন্দিন জীবনের সাথে অনেক সময় এমন সব ভয় লুকিয়ে থাকে, যা আমরা বুঝতেও পারি না। আমরা চাই এই সিনেমার মাধ্যমে সেই অতিপ্রাকৃতিক আবরণ ভেদ করে সমাজের সত্যগুলো তুলে ধরতে।’

সিনেমাটিতে ‘পরি’র মায়ের চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী । এ ছাড়া আরো রয়েছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, প্রজ্ঞা গোস্বামীসহ একঝাঁক শিল্পী। ধারণা করা হচ্ছে ছবিটি চলতি বছরের দেওয়ালি উৎসবে মুক্তি পাবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share