Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

নাসরিনের নতুন মন্তব্যে আলোচনা

নাসরিনের নতুন মন্তব্যে আলোচনা

নাসরিনের নতুন মন্তব্যে আলোচনা : এই বয়সে আর আইটেম সং নয়

ঢালিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে আজ রবিবার এফডিসিতে আয়োজন করা হয়েছে বিশেষ দোয়া মাহফিল। প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় সেখানে হাজির হয়েছেন বাংলা চলচ্চিত্রের অনেক নতুন পুরাতন শিল্পী। আজ এফডিসিতে হাজির হয়ে খানিক আক্ষেপ প্রকাশ করলেন অভিনেত্রী নাসরিন। সাত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিছু সিনেমায় কেন্দ্রীয় চরিত্রেও কাজ করেছেন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নাসরিনের নতুন মন্তব্যে আলোচনা , এই বয়সে আর আইটেম সং করা সম্ভব নয়।

তবে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও আইটেম গানের সঙ্গে নাচ করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন এই অভিনেত্রী। যার কারণে আজও তার পরিচয় ‘আইটেম গার্ল’।

নাসরিনের নতুন মন্তব্যে আলোচনা

অভিনয়ে দেখা যায় না কেন—জানতে চাইলে নাসরিন গণমাধ্যমকে বলেন, ‘আমি অভিনয় করতে আগ্রহী। তবে খুব কষ্ট লাগে, নির্মাতারা ঘুরে-ফিরে আমাকে আইটেম গানের জন্যই ডাকেন।

তারা ভুলে যান যে আমার বয়স হয়েছে। এই বয়সে আইটেম সং করা যায় না। এখন যে বয়স, সে রকম ক্যারেক্টারে অভিনয়শিল্পীদের ডাকতে চান না কেউ।’

১৯৯২ সালে ‘অগ্নিপথ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাসরিন।

কৌতুক অভিনেতা টেলি সামাদের সঙ্গে জুটি বেঁধে প্রথম আলোচনায় আসেন। তবে দিলদারের সঙ্গে জুটি বেঁধে নাসরিনের পরিচিতি বাড়ে।

২০১২ সালে অভিনেতা-ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান রিয়েলকে বিয়ে করেন নাসরিন। ২০১৪ সালে জন্ম নেন তাদের প্রথম সন্তান আফরিন। বর্তমানে নাসরিন দুই সন্তানের মা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share