Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

অপু বিশ্বাসের মন্তব্য

অপু বিশ্বাসের মন্তব্য

অপু বিশ্বাসের মন্তব্য: শাকিবকে ছোট করার কোনো ইচ্ছে নেই

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একসাথে ছিলেন শাকিব খান-শবনম বুবলী। এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি অপু বিশ্বাস। এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসের মন্তব্য : শাকিবকে ছোট করার কোনো ইচ্ছে নেই। জানুন তার সম্পর্ক, সৎ মতামত ও নতুন বক্তব্য যা শাকিব ও অপুর ফ্যানদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য।।

ছবিগুলো নিয়ে তার আহামরি কিছু বলার নেই। মূলত শাকিব খানকে ছোট করতে চাননি বলেই ওই ছবি নিয়ে কথা বলেননি অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, ‘‘লাস্ট দেড় মাস আমি ফেসবুকে একদমই নেই। এসএসপি পরীক্ষার আগে খুব বেশি বান্ধবী বা আত্মীয়-স্বজনদের বাসায় ঘুরতে যাওয়াটা একটু বাঁধাগ্রস্ত মনে হয়, যখন একটা সময় আসে যে, আমাকে অনেক কাজ করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে; তখন মনে হয় যে ফেসবুকটা আসলে বান্ধবীদের কাতারে পড়ে।

অপু বিশ্বাসের মন্তব্য

কি হয়েছিলো ওই সময়, ওইটা আমি ওই সময় দেখিনি। পরে আমার অ্যাডমিনরা কিছু পাঠিয়েছিলো এইগুলো আসলে ওইরকম আহামরি কিছু লাগে না।’’

তিনি আরো বলেন, ‘‘আমি এখানে কাজ করতে এসেছি। কোনোকিছু নিয়ে অভদ্রতা হোক বা আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেরকম কিছু করতে আসিনি। কিছুটা সময় করা হয়ে গিয়েছিলো। আমি আসলে ওই দিন থেকেই এইসব এন্ড করে দিয়েছি।‘

সামাজিক মাধ্যমে অপু একটি পোস্ট দিলে বুবলী পাল্টা পোস্ট দেন আবার বুবলী কোনো পোস্ট দিলে অপু পাল্টা পোস্ট করেন। কিন্তু এবার অপুর নিরবতাকে তার ভক্তরা ভাবছেন, তিনি বুঝি হাল ছেড়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে অপু বলেন, ‘‘হাল ছেড়ে দেওয়া বা হাল ধরারতো কিছু নেই। কষ্টের কিছু নাই। আমি কাজ করছি, কাজ করে যেতে হবে। আমি পনেরো জুন সবকিছু স্টপ আউট করে দিয়েছি। যেদিক থেকেই বলেন, বাচ্চাটা কিন্তু মোর ইমপর্টেন্ট। বাচ্চাটা অনেক বড় সেতুবন্ধন। চাইলেই যেকোনো সাইড থেকে কেউ অফ করতে পারবে না।’

অসুস্থ প্রতিযোগিতায় আর যেতে চান না অপু বিশ্বাস। তিনি বলেন, ‘‘আমার কাছে মনে হচ্ছে ওই মানুষটাকে (শাকিব খান) ছোট করা হচ্ছে। যে মানুষটাকে ছোট করার কথা আমি কখনও কামনা করি না।‘

Website |  + posts
Share this article
Comments 1
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share