Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

চলে গেলেন ‘সুপারম্যান’-এর অভিনেতা টেরেন্স স্টাম্প

চলে গেলেন ‘সুপারম্যান’-এর অভিনেতা টেরেন্স স্টাম্প

চলে গেলেন ‘সুপারম্যান’-এর অভিনেতা টেরেন্স স্টাম্প

চলে গেলেন ‘সুপারম্যান’-এর অভিনেতা টেরেন্স স্টাম্প । রোববার ১৭ আগস্ট সকালে ৮৭ বছর বয়সে মারা গেছেন ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প। ‘সুপারম্যান’ সিরিজে কিংবদন্তি খলনায়ক জেনারেল জড চরিত্রে অভিনয় করে যিনি বিশ্বজুড়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

স্ট্যাম্পের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভিনেতা ও লেখক হিসেবে টেরেন্স স্ট্যাম্প যে অসাধারণ কীর্তি রেখে গেছেন, তা বহু বছর ধরে মানুষকে ছুঁয়ে যাবে।’

১৯৩৮ সালের ২২ জুলাই লন্ডনের ইস্টএন্ডের স্টেপনিতে জন্ম টেরেন্স স্ট্যাম্পের। সাধারণ কর্মজীবী পরিবারের সন্তান তিনি। গ্রামার স্কুলে পড়াশোনা শেষে প্রথমে বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন। পরে ড্রামা স্কুলে বৃত্তি পেয়ে যোগ দেন অভিনয়ের জগতে। 

১৯৬২ সালে ‘বিলি বাড’ চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান। ছবিটি তাকে এনে দেয় সেরা পার্শ্ব–অভিনেতার অস্কার মনোনয়ন ও সেরা নবাগত শিল্পীর গোল্ডেন গ্লোব।

চলে গেলেন ‘সুপারম্যান’-এর অভিনেতা টেরেন্স স্টাম্প

পরে একে একে তিনি পর্দায় খলনায়কের চরিত্রে খ্যাতি অর্জন করেন, ‘সুপারম্যান’ ও ‘সুপারম্যান–২’-তে জেনারেল জড, ‘দ্য কালেক্টর’-এ অপহরণকারী ফ্রেডি ক্লেগ, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’-এ সার্জেন্ট ট্রয় চরিত্রে।

চলে গেলেন ‘সুপারম্যান’-এর অভিনেতা টেরেন্স স্টাম্প

দীর্ঘ ছয় দশকের অভিনয়জীবন স্ট্যাম্পের। অস্কার-মনোনীত এই অভিনেতা অভিনয় করেছেন ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা’, ‘কুইন অব দ্য ডেজার্ট’, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’, ‘ভ্যালকিরি’সহ অসংখ্য ছবিতে।  

চলে গেলেন ‘সুপারম্যান’-এর অভিনেতা টেরেন্স স্টাম্প

শন কনারির পর জেমস বন্ড চরিত্রে তাকে বিবেচনা করা হয়েছিল। স্ট্যাম্প নিজেই বলেছিলেন, ‘আমি আর দ্বিতীয়বার ফোন পাইনি।’

ষাটের দশক শেষে জনপ্রিয়তা কমে যায়, তখন তিনি ইতালিতে পিয়ার পাওলো পাসোলিনি, ফেদেরিকো ফেলিনির মতো পরিচালকের সঙ্গে কাজ করেন।

তবে ১৯৭৬ সালে ‘সুপারম্যান’-এর জেনারেল জড চরিত্রই তাকে ফিরিয়ে আনে মূলধারার সিনেমায়। এরপর ‘স্টার ওয়ার্স: দ্য ফ্যান্টম মেনেস’, ‘ওয়াল স্ট্রিট’, ‘দ্য অ্যাডজাস্টমেন্ট ব্যুরো’, ‘লাস্ট নাইট ইন সোহো’ সহ অসংখ্য ছবিতে তাকে দেখা গেছে তাকে।

১৯৯৪ সালে অস্ট্রেলিয়ান চলচ্চিত্র ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা’, ‘কুইন অব দ্য ডেজার্ট’-এ এক ট্রান্সজেন্ডার নারী চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। ছবিটি তাকে এনে দেয় বাফটা ও গোল্ডেন গ্লোব মনোনয়ন।

Website |  + posts
Share this article
Comments 1
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share