Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বাবা জসীমের কবরেই দাফন হচ্ছে রাতুলের

চিত্রনায়ক জসীমের সন্তান এ কে রাতুল মারা গেছেন। তিনি পেশায় একজন সংগীতশিল্পী ছিলেন। ‘ওউন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার রাতুল গতকাল উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। রাতুলের এমন আকস্মিক প্রয়াণ মানতে পারছেন এদেশের সংগীতপ্রেমীরা। দেশের সংগীতাঙ্গনে যেন হঠাৎ করেই শোকস্তব্ধ হয়ে গেছে।

শোক প্রকাশ করছেন সংগীতশ্লিষ্টরা। গায়ক রবি চৌধুরী, বাপ্পা মজুমদার, অর্ণবসহ অনেকেই শোক প্রকাশ করছেন। শোক জানিয়েছে ব্যাণ্ড দল আর্ক, চিরকুটসহ দেশের সংগীতাঙ্গনের অনেক তারকা।

আজ সোমবার (২৮ জুলাই) বাবার কবরেই সমাহিত হবেন রাতুল।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বনানী কবরস্থানে বাবা জসীমের কবরেই দাফন করা হবে তাকে। এর আগে আজ বাদ মাগরিব উত্তরা ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বাবা ছিলেন চিত্রনায়ক জসীম। দেশের চলচ্চিত্র অঙ্গনের সোনালি দিনের সুপাস্টার। তবে বাবার মতো অভিনয় জগতে না গেলেও সংগীত জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন রাতুল।

রাতুল ছিলেন এক বহুমাত্রিক প্রতিভা। ২০১৪ সালে তার ব্যান্ড ‘ওউন্ড’-এর প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়। ২০২১ সালে আসে ইপি ‘এইটিন’, যা শ্রোতাদের মাঝে দারুণ প্রশংসিত হয়। শুধু নিজের ব্যান্ডেই নয়, অন্যান্য দলেও ছিল তার সক্রিয় অংশগ্রহণ। তিনি অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি–১’ অ্যালবামের সাউন্ড প্রোডাকশনের দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তার বড় ভাই এ কে সামী একজন ড্রামার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share