Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

আলিয়ার ৭৭ লাখ রুপি চুরি, ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়া ভাটের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন বেদিকা শেঠি। এ সময়ে অভিনেত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট ও তার প্রযোজনা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে প্রায় ৭৭ লাখ রুপি গায়েব করে দিয়েছেন কৌশলে। অভিযোগের ভিত্তিতে অবশেষে পুলিশ গ্রেপ্তার করেছে শেঠিকে। খবর হিন্দুস্তান টাইমস।

এ বছরের জানুয়ারিতে আলিয়ার মা সোনি রাজদান থানায় অভিযোগ জানানোর পর প্রকাশ্যে আসে বেদিকার কুকীর্তি। অভিযোগের ভিত্তিতে কয়েক মাস আগে পুলিশ এই মামলার তদন্ত শুরু করে। মামলাটি নথিভুক্ত হওয়ার প্রায় পাঁচ মাস পর অভিযুক্ত বেদিকা শেঠিকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ৮ জুন তাকে আদালতে হাজির করা হয়। আদালত বেদিকাকে ১০ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পেমেন্ট সংক্রান্ত বিষয়, সময়সূচি পরিকল্পনা করাসহ আলিয়া ভাটের যাবতীয় বিষয় দেখভালের দায়িত্বে ছিলেন বেদিকা শেঠি। আলিয়ার সই জাল করে ২০২২ থেকে ২০২৪-এর আগস্টের মধ্যে ধাপে ধাপে দুটি অ্যাকাউন্ট থেকে ৭৬ দশমিক ৯ লাখ রুপি সরিয়েছেন বেদিকা।

তবে দুই বছরেও বিষয়টি বুঝতে পারেননি আলিয়া। টের পেয়েছিলেন অভিনেত্রীর মা সোনি রাজদান। তিনি ভারতীয় দণ্ডবিধির ৪০৬ (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন) এবং ৪২০ (প্রতারণা) ধারায় মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, থানায় অভিযোগ জানানোর পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন বেদিকা। প্রথমে রাজস্থান, এরপর কখনো কর্নাটক, পুনে এবং সর্বশেষ বেঙ্গালুরুতে তার অবস্থান শনাক্ত করে পুলিশ। অবশেষে জুহু পুলিশ বেঙ্গালুরু থেকে তাকে গ্রেপ্তার করে সক্ষম হয়।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’
0
Share