Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

রোজিনার মাছের চচ্চড়ি রান্নায় মুগ্ধ ভক্তরা

বাংলা চলচ্চিত্রের ক্যারিয়ারে প্রায় ৩০০ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশ ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও অভিনয় করেছেন। 

তবে সময়ের পরিক্রমায় হয়তো লাইমলাইট থেকে খানিকটা দূরে সরে গেলেও এবার গ্রাম্য জীবনের সরল জীবনযাপনে নজর কেড়েছেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

রোজিনার বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়। শিকড়ের টানে এবারের ঈদ পালন করলেন নিজ গ্রামে।

আর সেখানে তার ঘুরে বেড়ানো, নিজ হাতে রান্না করা—এমনকি এক অনুরাগীর গান শোনা—সবই মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাথায় কালো ওড়না, চোখে সানগ্লাস পরে গ্রামের একটি টং দোকানের বেঞ্চে বসে এক অনুরাগীর গান শুনছেন রোজিনা। তার গানের প্রশংসাও করেন তিনি। তার এমন সহজ-সরল উপস্থিতি মুগ্ধ করেছে নেটিজেনদের, তা বলার অপেক্ষা রাখে না।

সামাজিক মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন রোজিনা। যেখানে দেখা যায়—চুল খোঁপা করে বাঁধা, হাতে খুন্তি, মাটির চুলায় বসানো কড়াইয়ে রান্না করছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—দেশের বাড়িতে রান্না করছি ছোট মাছের চচ্চড়ি আর বোয়াল মাছের ঝোল। 

অভিনেত্রীর এই সরল জীবনের প্রতি তার ভালোবাসা দেখে মুগ্ধ অনুরাগীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share