Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

প্রকাশ পেল ‘এষা মার্ডার’-এর রহস্যময় দ্বিতীয় টিজার

সর্বশেষ ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এরপর থেকেই আর বড় পর্দায় দেখা নেই এই অভিনেত্রীর। তবে এবারের ঈদে সানি সানোয়ারের ‘এষা মার্ডার: কর্মফল’ সিনেমাটি দিয়ে পর্দায় ফিরছেন বাঁধন। গতকাল রাতে প্রকাশিত হয়েছে সিনেমাটির দ্বিতীয় টিজার ‘এষা মার্ডার: সাইকেল অব কার্মা’।  

টাইগার মিডিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ১ মিনিট ৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি। টিজারটি জমজমাট হয়ে উঠেছে হত্যা রহস্যে। মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আরো বেড়ে গেছে টিজারটি দেখার পর থেকেই।

টিজারের শুরুতেই দেখা যায় কি যেন ভাবছেন বাঁধন। হয়তো হত্যা রহস্যের হিসাব মেলাচ্ছেন। অন্যদিকে দুই অভিনয়শিল্পীকে দেখা যায় রোমান্টিক মুডে। পরের দৃশ্যটি থানার। সেখানে মিশা সওদাগরকে কারও নিখোঁজের ব্যাপারে কথা বলতে দেখা গেছে। সেটা তার বাড়ির গৃহপরিচারিকার। এরপর দেখা যায়, এক তরুণ ছুটে বাড়ি থেকে বেরিয়ে এসে বমি করে। কোনো মৃতদেহ দেখেছে কি সে? সেটা খোলাসা হয়নি। তবে অপরাধ যে কিছু একটা হয়েছে সেটা বোঝা যায়, পরের দৃশ্যগুলোতে পুলিশি তৎপরতায়। টিজারে বেশ অনেক সময়েই উপস্থিতি ছিলো বাঁধনের।

এ ছবিতে পুলিশের গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি, খুলবেন জটিল এক হত্যা রহস্যের জট। তবে তার মুখে কোনো সংলাপ শোনা যায়নি কেবলই অভিব্যক্তি। তবে সেই ভঙ্গিমায় বেশ জমিয়ে তুলেছেন টিজারটি।

গতকাল রাতে প্রকাশিত টিজারের প্রশংসা করেছেন অনেকেই। টিজারের নিচে এক দর্শক যেমন লিখেছেন, ‘মনে হচ্ছে বেশ ভালো একটা থ্রিলার হতে চলেছে’। আরেক দর্শক লিখেছেন, ‘বাঁধনকে নতুন ধরনের চরিত্রে দেখা যাবে’। অনেকে আবার বলছেন এবারের ঈদের বড় তারকাদের ছবি মুক্তি পাচ্ছে, সব মিলিয়ে ঈদ জমে যাবে।

বাঁধন, মিশা ছাড়াও এ ছবিতে আছেন পূজা ক্রুজ, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, মিশা শওদাগর ও সুমিত সেন গুপ্ত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং

‘দাদা’র শুটিং শুরু সৌরভ-ডোনার জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। আনন্দবাজার ডট কমের…
সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং
0
Share