Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

সালমান খানের বাসায় রহস্যময়ী নারীর অনুপ্রবেশ

বলিউডের নায়কদের জীবনে বেশ রহস্যময় ঘটনা ঘটেই চলেছে। এবার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এক নারীর অনুপ্রবেশের চেষ্টার কথা শোনা যাচ্ছে। ওই রহস্যময়ী নারী দাবি করেছেন সালমান খানই নাকি তাকে ডেকে পাঠিয়েছিলেন সালমানের বাসায়!

গত বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সন্দেহজনকভাবে প্রবেশের চেষ্টা করেন একজন নারী। পরে বান্দ্রা থানার পুলিশ তাকে আটক করে। আটক ওই নারীর নাম ঈশা ছাবড়া (৩৬)। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি একজন পেশাদার মডেল ও মুম্বাইয়ের খার এলাকার বাসিন্দা।

পুলিশি জিজ্ঞাসাবাদে ঈশা দাবি করেন, ছয় মাস আগে একটি পার্টিতে সালমানের সঙ্গে তার পরিচয় হয়। তখনই নাকি সালমান তাকে দেখা করতে বলেন। এমনকি ঈশার দাবি, সালমান তাকে চেনেন এবং তাদের মধ্যে যোগাযোগও ছিল। যদিও সালমান খানের পরিবারের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই নারী লিফটে সরাসরি সালমান খানের ফ্ল্যাটের দরজায় চলে যান এবং সেখানে কড়া নাড়েন। বর্তমানে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং নিশ্চিত হতে চাইছে, আদৌ সালমানের সঙ্গে ঈশার কোনো যোগাযোগ ছিল কি না।

এ ঘটনার মাত্র দুই দিন আগে, ২০ মে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আরেকজন ব্যক্তি, জিতেন্দ্র কুমার সিং (২৬) গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশের চেষ্টা করেন। ছত্তিশগড় থেকে আসা ওই যুবক গাড়ির পেছনে লুকিয়ে আবাসনের ভেতরে ঢুকে পড়েন। পরে নিরাপত্তারক্ষীরা তাকে ধরে পুলিশে দেন।

জিতেন্দ্র জানান, তিনি সালমান খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বলেই প্রবেশের চেষ্টা করেন। তার বিরুদ্ধেও ভারতীয় দণ্ডবিধির ৩২৯(১) ধারায় মামলা করা হয়েছে।

টানা দুই দিন দুই অনুপ্রবেশের ঘটনায় বলিউডপাড়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। তারকাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে আরও কড়াকড়ি আরোপ করা হবে বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ দুটি পৃথক মামলা আমলে নিয়ে তদন্ত চালাচ্ছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share