Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

‘তীর’ নিয়ে আসছেন বৈয়াম পাখি জেফার

নতুন গান নিয়ে আসছেন বৈয়াম পাখি খ্যাতি পাওয়া সংগীতশিল্পী ও সুরকার জেফার রহমান। ‘তীর’ শিরোনামে নতুন একটি গান ও গানের ভিডিও চিত্র খুব সম্প্রতি প্রকাশিত হবে বলে জানিয়েছেন এই গায়িকা।  

গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন জেফার। গীতিকার আদিব কবিরের সঙ্গে যৌথভাবে গানের কথাও লিখেছেন তিনি।

শনিবার গানের পোস্টার প্রকাশ করেছেন জেফার। পোস্টারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন এই গায়িকা। গানের বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন ভয়ের বিরুদ্ধে লড়াইকে উপজীব্য করে গানটি বেঁধেছেন তারা।

জেফার জানান, গানটি ২০২১ সালের দিকে প্রথমবার সুর করেছেন। তবে গানটির কাজ শেষ করা হয়নি। ২০২৪ সালে এসে কাজ শেষ করেছেন।

গানের সংগীত আয়োজন করেছেন আদিব কবির। গানটি আজ মঙ্গলবার জেফারের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গানের ভিডিও চিত্রের কনসেপ্ট ও পরিচালনা করেছেন জেফার নিজেই। দেখো স্টুডিওর ব্যানারে ভিডিও চিত্র পরিচালনা করেছেন পার্থ শেখ।   

এর আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও নাসির উদ্দিন খান অভিনীত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’তে বৈয়াম পাখি গানে সহ-শিল্পী ও গানের মডেল হয়েছিলেন এই গায়িকা।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান

মহাজাগতিক রোমান্স নিয়ে আসছেন তানিম রহমান অংশু

স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ‘ন ডরাই’ নির্মাতা তানিম রহমান অংশু নতুন চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। ২০১৯…
তানিম রহমান অংশু

প্রথম সিনেমা রেখে দ্বিতীয় সিনেমা মুক্তি দিতে চান আসিফ

‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ২০২৪ সালে আসিফ ইসলাম নির্মাণ করেন সিনেমা নির্বাণ। এটি ৪৬তম মস্কো…
আসিফ
0
Share