Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

৩৮ বছর পর কাশ্মীরে হিন্দি ছবির প্রিমিয়ার

নতুন ইতিহাস তৈরি হল কাশ্মীরে। প্রায় চার দশক পর কাশ্মীরে প্রিমিয়ার হল ভারতীয় হিন্দি সিনেমার। গত ১৮ এপ্রিল ইমরান হাশমি অভিনীত ‘গ্রাউন্ড জিরো’র সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে এই ভূস্বর্গে।  

৩৮ বছর পর ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নজির গড়ল ইমরান হাশমি অভিনীত ‘গ্রাউন্ড জিরো’। এক বিএসএফ জওয়ানের বীরত্বের কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটির প্রিমিয়ার হয়ে গেল। প্রিমিয়ারে উপস্থিত ছিলো একঝাঁক বিএসএফ জওয়ান। বিনোদন জগৎ ও কাশ্মীর একযোগে এক নতুন ইতিহাস সৃষ্টি করল বলা যায়।

জম্মু-কাশ্মীরের প্রেক্ষাপটে বিএফএস জওয়ান নরেন্দ্রনাথ ধর দুবের জীবনের কাহিনি নিয়ে নির্মিত অ্যাকশন থ্রিলার ঘরানার ‘গ্রাউন্ড জিরো’। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমাতে নরেন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। ২০০১ সালে ভারতীয় সংসদভবন হামলা ও ২০০২ সালে গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলায় অভিযুক্ত গাজী বাবাকে ধরার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন নরেন্দ্রনাথ। ২০০৫ সালে তিনি কীর্তিচক্রে সম্মানিত হন।

শুক্রবার শ্রীনগরে প্রিমিয়ারে হাজির ছিল সিনেমার গোটা টিম। সেখানেই ইমরান বিষয়টিকে আবেগপূর্ণ হিসাবে বর্ণনা করেন। ইমরান বলেন, ‘আমার কাছে এটা একটা বড় দিন। ৩৮ বছর পর শ্রীনগরে রেড কার্পেটে কোন হিন্দি ছবির প্রিমিয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন আইনক্সে প্রিমিয়ারে সিনেমার টিমের সঙ্গে হাজির হয়ে সিনেমাটি দেখেছেন সীমান্তরক্ষী বাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশের কর্মকর্তারা এবং উপত্যকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

তেজস দেওস্কর পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবার কোনও সেনানায়কের চরিত্রে অভিনয় করেছেন ইমরান। নিজের পরিচিত ইমেজ ভেঙে একেবারে নতুন অবতারে এতে হাজির হয়েছেন অভিনেতা। ইমরানের সঙ্গে আরো অভিনয় করেছেন সাই তামহানকার, একলব্য তোমার, জোয়া হোসেন প্রমুখ। ২৫ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে
0
Share