Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

মিশরকে রুপসী করে তুললেন অভিনেত্রী মেহজাবীন

মিশরের পিরামিডের সৌন্দর্য যেন আরো বাড়িয়ে তুললেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া ফেসবুকে একের পর এক ছবি ভাগ করে জানান দিচ্ছেন তার স্বপ্ন পূরণ ও আনন্দের কথা। রবিবার ১৩ মার্চ নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশ কিছু ছবি ভাগ করে ক্যাপশনে তিনি লিখেছেন, মনে হচ্ছে সিনেমার কোন দৃশ্য… বরং তার চেয়ে ভালো, কারণ এটি বাস্তব।

এর আগে গত ৬ এপ্রিলেও মিশরের বেশ কিছু ছবি শেয়ার করে স্মৃতিচারণ করেছেন এই অভিনেত্রী। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘’আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং অবিস্মরণীয় দিনের স্মৃতিচারণ।

আমি প্রিয়ো মালোতি দলের সাথে আমাদের ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য মিশরে ছিলাম। আমরা পরিকল্পনা করেছিলাম যে রাজকীয় পিরামিডের সামনে একটি সাধারণ ফটোশুট হবে – যা আমি সবসময় স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমি জানতাম না, জীবনের আরও অসাধারণ কিছু পরিকল্পনা করা হয়েছিল।   

আমরা যখন সেখানে দাঁড়িয়েছিলাম তখন আইকনিক পিরামিডগুলিকে আমাদের পটভূমিতে রেখে, সেই “সরল” ফটোশুটটি আমার স্বপ্নের বাইরের এক মুহূর্তে রূপান্তরিত হয়েছিল। আদনান হাঁটু গেড়ে বসে প্রস্তাব দেয় আমাকে।

সেই মুহূর্তে সবকিছু অবাস্তব মনে হচ্ছিলো। কারণ আমার পাশেই মিশরের সমৃদ্ধ সংস্কৃতি, কালজয়ী ইতিহাস, পিরামিড এবং মমির রহস্য। আদানানের প্রস্তাব সাথে আমাকে মুগ্ধ করেছিল।‘’

এর আগে ৩ এপ্রিলেও বেশ কিছু ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ছবিতে দেখা গেছে, মিশরের কোন এক পড়ন্ত বিকেলের সুর্যের সাথে মনের মাধুরী মিশিয়ে অনন্ত সুখের আনন্দ উপভোগ করছেন এই অভিনেত্রী।  

মেহজাবীনকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন আদনান আল রাজীব

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে আজও অর্ধাঙ্গিনী আজও অর্ধাঙ্গিনী নিয়ে দর্শকদের অপেক্ষার অবসান হলো। বহুল প্রতীক্ষিত…
আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪
0
Share