Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

‘মিশন: ইম্পসিবল ৮’ ট্রেলার উন্মোচন: প্রাণঘাতী স্টান্টে টম ক্রুজ

“মিশন ইম্পসিবল – ‘দ্য ফাইনাল রেকনিং”-এর নতুন ট্রেলারে আরও প্রাণঘাতী স্টান্ট নিয়ে এসেছেন টম ক্রুজ । প্যারামাউন্ট পিকচার্স কর্তৃক প্রযোজিত এই সিনেমা ২০২৫ সালের ২৩শে মে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।   

মিশন: ইম্পসিবল”দ্য ফাইনাল রেকনিং” হল ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত একটি আমেরিকান অ্যাকশন স্পাই চলচ্চিত্র যা এরিক জেন্ড্রেসেনের সাথে যৌথভাবে লেখা চিত্রনাট্য থেকে তৈরি করা। আটটি সিনেমার পর এই সিরিজটিতে একটি নাটকীয় সমাপ্তি তুলে ধরা হবে। আইএমএফ এজেন্ট ইথান হান্টের চরিত্রে ক্রুজের এটিই শেষ দেখা হতে পারে।

২০২৩ সালে “মিশন: ইম্পসিবল – ডেড রেকনিং”-এর নাম রাখা হয়েছিলো “ফাইনাল রেকনিং” পার্ট টু। এরপর নাম পরিবর্তন করা হয়। সিনেমায় দেখা যাবে “দ্য এন্টিটি” নামক একটি শক্তিশালী এআই প্রোগ্রামকে বিশ্বে ধ্বংসযজ্ঞ চালানো এবং ভুল হাতে পড়া থেকে বিরত রাখার চেষ্টা করছেন ইথান।

সিনেমায় ক্রুজ ছাড়াও, অভিনেতাদের মধ্যে রয়েছেন বেনজি ডানের চরিত্রে সাইমন পেগ, লুথার স্ট্রিকেলের চরিত্রে ভিং র‍্যামস, অ্যালানা মিটসোপোলিসের চরিত্রে ভেনেসা কিরবি, গ্রেসের চরিত্রে হেইলি অ্যাটওয়েল। এছাড়াও আছেন ভিলেন গ্যাব্রিয়েলের চরিত্রে এসাই মোরালেস, জ্যাসপার ব্রিগসের চরিত্রে শিয়া উইঘাম, ডেগাসের চরিত্রে গ্রেগ টারজান ডেভিস এবং ঘাতক প্যারিসের চরিত্রে পম ক্লেমেন্টিয়েফ।

“মিশন: ইম্পসিবল” ফ্র্যাঞ্চাইজিতে নতুনদের মধ্যে রয়েছেন “টেড ল্যাসো” তারকা হান্না ওয়াডিংহাম, নিক অফারম্যান, লুসি তুলুগারজুক, কেটি ও’ব্রায়ান, ট্রামেল টিলম্যান এবং স্টিফেন ওয়ং।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

১৩৩ বার ডোরবেল বাজিয়ে বিপাকে বিটিএসভক্ত

বিটিএসভক্তের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক-এর বাড়িতে বারবার গিয়ে…
বিটিএস

দিলীপ কুমারকে কাছে পেয়েও ছবি তোলেননি মোশাররফ করিম

তারকার তারকা প্রেম সাধারণ মানুষরা শিল্পী, খেলোয়াড় থেকে শুরু করে সবরকম তারকাদেরকেই ফলো করেন, ছবি তুলতে চান,…
দিলীপ কুমারকে মোশাররফ করিম

পদাতিক নাট্যোৎসবে সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা ও কামাল বায়েজিদ

পদাতিকের বিশেষ আয়োজন ভাষাসৈনিক, শিক্ষাবিদ এবং প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দীন হোসাইন-এর স্মৃতিকে ধারণ…
পদাতিক নাট্যোৎসব

আর্টসেলে নেই লিংকন ডি’কস্তা, আসছে নতুন মুখ

আর্টসেলে ভোকাল পরিবর্তন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী প্রগ্রেসিভ রক ও হেভি মেটাল ব্যান্ড আর্টসেলে পরিবর্তন আসছে।…
আর্টসেলে নেই লিংকন ডি'কস্তা
0
Share