Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

আবারো বড় পর্দায় বিক্রান্ত মেসি ও ইয়ামি গৌতম জুটি

পাঁচ বছর আগে, করোনার আবহে মুক্তি পেয়েছিল বিক্রান্ত মেসি ও ইয়ামি গৌতম অভিনীত রোম্যান্টিক কমেডি গিনি ওয়েডস সানি । ছবিটি প্রথমে বড় পর্দায় মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও, সে সময় তা সম্ভব হয়নি এবং পরবর্তীতে নির্মাতা ছবিটি নেটফ্লিক্সে মুক্তি দেন।

রমকম ঘরানার মজাদার এই ছবিটি দর্শক ভালোভাবেই উপভোগ করেছিলেন। ছবির সফলতার পর এবার সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এবং এই সিক্যুয়েলে আবারো জুটি বাঁধছেন বিক্রান্ত মেসি ও ইয়ামি গৌতম।

তবে এবার আর ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, গিনি ওয়েডস সানি নিয়ে বড় পর্দায় ফিরছে তারা। গতবারের আক্ষেপ এবার পূরণ করতে চান প্রযোজকরা। আগের ছবির গল্পের ধারাবাহিকতা বজায় রেখে এবার নতুন ছবির কাহিনি এগিয়ে যাবে।

এবার শোনা যাচ্ছে, ছবির কাহিনিতে তাদের দাম্পত্য জীবন নিয়েই মূল গল্প থাকবে। তবে ছবিতে এবার থাকছে দ্বিগুণ মজা, দ্বিগুণ ড্রামা এবং ভরপুর বিনোদন।

ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। দর্শকরা আবারো বিক্রান্ত ও ইয়ামির মজাদার কেমিস্ট্রি উপভোগ করবেন। তবে, ছবির পরিচালনার দায়িত্ব পুনীত খান্নাই সামলাবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

খুব শীঘ্রই শুরু হবে শুটিং। আরেকবার গিনি ও সানির প্রেম, ভুল বোঝাবুঝি এবং মজাদার কাণ্ডকারখানার সাক্ষী হতে শুধু সময়ের অপেক্ষা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের ‘প্রিন্স’- বদলে যাওয়া এক তারকার নতুন অধ্যায়

‘প্রিন্স’ শুধু আরেকটি নতুন সিনেমা নয় ঢাকাই সিনেমায় শাকিব খানকে ঘিরে নতুন ছবি নিয়ে আগ্রহ থাকেই। কিন্তু শাকিব…
শাকিব খানের ‘প্রিন্স’

কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে আছেন

কাঙালিনী সুফিয়া দেশের লোকগানের অন্যতম কিংবদন্তী শিল্পী কাঙালিনী সুফিয়া। কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে…
কাঙালিনী সুফিয়া

বলিউডে আরিফিন শুভর নতুন যাত্রা শুরু হল আজ

বলিউডে আরিফিন শুভ বলিউডে এতোদিন বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীর কেন্দ্রীয় চরিত্রের অভিনয়ে দেখা যায়নি। তবে সময়…
বলিউডে আরিফিন শুভর নতুন
0
Share