Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

শাকিবের বরবাদের পরের সিনেমায় থাকবে হলিউড স্টার

‘বরবাদ’ সিনেমার টিজার মুক্তির পর থেকে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে শাকিব খান। এবার জানা গেল, এই সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি তার পরবর্তী সিনেমাতেও শাকিব খানকে রাখছেন।

প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, “আমাদের পরবর্তী প্রজেক্ট শাকিব ভাইয়ের সঙ্গে হবে। আমরা ইতিমধ্যেই আলোচনা সম্পন্ন করেছি। এই সিনেমাটিতে বাংলাদেশের প্রডাকশনের পাশাপাশি হলিউড ইন্ডাস্ট্রিও যুক্ত থাকবে। আমরা হলিউডের সঙ্গে কো-প্রডাকশনে কাজ করবো, এবং সেখানে কিছু হলিউড স্টারও থাকবে।”

তবে এখনই সিনেমার বিস্তারিত জানাতে চাননি তিনি। প্রযোজক বলেন, “সব কিছু একসাথে প্রকাশ করার আগে আমরা কাজ শুরু করে দেব। প্রাথমিক কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই বিস্তারিত অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে।”

‘বরবাদ’ শাহরিন আক্তার সুমির প্রথম সিনেমা, এবং রিয়েল এনার্জি প্রডাকশন থেকে এটি নির্মিত হচ্ছে। তারা বছরে তিন থেকে চারটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগরসহ আরও অনেকে। আইটেম গানে দেখা যাবে নুসরাত জাহানকে। ‘বরবাদ’ আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share